সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
রাজধানীতে কালবৈশাখীর হানা | চ্যানেল খুলনা

রাজধানীতে কালবৈশাখীর হানা

চ্যানেল খুলনা ডেস্কঃ রাজধানী ঢাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ কালবৈশাখী ঝড় বয়ে গেছে। বুধবার (২৭ মে) ভোরে বয়ে যাওয়া এই কালবৈশাখীর গতিবেগ ছিল ঘণ্টায় ৭৮ কিলোমিটার। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় এর গতিবেগ ছিল ঘণ্টায় ৮৩ কিলোমিটার।

আবহাওয়াবিদ মো. আফতাব উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
আবহাওয়া অফিস গত ২৪ ঘণ্টায় ৬৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে। আজ দিনের বেলা ঢাকার আকাশ মেঘলা থাকবে বলেও জানান তিনি।

মো. আফতাব উদ্দিন বলেন, বুধবারের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

বুধবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এ অঞ্চলের আকাশ মেঘলা থাকবে। সেই সাথে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এর আগে বুধবার রাতে আঘাত হানা ঘূর্ণিঝড় আম্পানে দেশের উপকূলীয় জেলাগুলোতে বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১৮০ কিলোমিটার ও জোয়ারের পানি ১০ ফুট ওপরে উঠেছিল।

এতে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জীবন, জীবিকা, কৃষি, অবকাঠামো, পরিবেশ এবং বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

রাজধানী আরও সংবাদ

জাসদ কার্যালয় থেকে আটক ২৭৮ জনের ২৪৯ জনকে ছেড়ে দিল পুলিশ

জাসদ কার্যালয়ে গোপন বৈঠক, আ.লীগ সন্দেহে আটক অর্ধশতাধিক

কিলোমিটারে ১৭ পয়সা বাড়ল বাসভাড়া

আবারও সালাউদ্দীন তানভীরকে সাময়িক অব্যাহতি দিল এনসিপি

সদরঘাটে ধূমপান ও ‘নো স্মোকিং’ সাইনেজ না থাকায় জরিমানা

মিরপুরে টিসিবি পণ্য কেনার সময় দেয়াল ধসে নিহতের সংখ্যা বেড়ে ২

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।