সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
রাজধানী সুপার মার্কেটে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ২৫ ইউনিট | চ্যানেল খুলনা

রাজধানী সুপার মার্কেটে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ২৫ ইউনিট

চ্যানেল খুলনা ডেস্কঃ ঢাকার টিকাটুলির রাজধানী সুপার মার্কেটে আগুন লেগেছে। বুধবার (২০ নভেম্বর) সন্ধ্যায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার কামরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

কামরুল ইসলাম জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে। তবে কিভাবে আগুন লেগেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

রাজধানী সুপার মার্কেটটি মূলত টিনশেড। মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের অর্ধীন পরিচালিত এ মার্কেটটিতে বিভিন্ন রকমের সামগ্রীর দোকান রয়েছে।

তাৎক্ষণিক অগ্নিকান্ডে হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে দোতলার একটি ইউনিটে আগুন লাগার সংবাদ পেয়ে আমরা ছুটোছুটি শুরু করি। মার্কেটের দোতলায় যে পাশে আগুন লেগেছে সেখানে বেডশিট, কাপড়, টেইলার্সের ৩০-৩৫টি দোকান ছিল। অল্প সময়ের মধ্যে মার্কেটের অন্য ইউনিটগুলোতে আগুন ছড়িয়ে পড়ে।

ওই মার্কেটের ব্যবসায়ীরা জানিয়েছেন, মার্কেটের উপরের তলায় ৩০/৩৫টি দোকান রয়েছে। সেখানে রয়েছে মূলত কাপড়, টেইলারিং ও কসমেটিকসের দোকান। ঠিক কিভাবে আগুনের সূত্রপাত তা এখনো বুঝতে পারছেন না তারা।

 

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

রাজধানী আরও সংবাদ

সদরঘাটে ধূমপান ও ‘নো স্মোকিং’ সাইনেজ না থাকায় জরিমানা

মিরপুরে টিসিবি পণ্য কেনার সময় দেয়াল ধসে নিহতের সংখ্যা বেড়ে ২

অতিরিক্ত পুলিশ সুপার আরিফ নিজ গাড়িতে মাদক সরবরাহ করতেন, দাবি স্ত্রীর

গুলিস্তানের ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড ইকুরিয়ায় স্থানান্তরের সিদ্ধান্ত

দুবাই থেকে ঢাকায় আসা বিমানের ফ্লাইটে মিললো ১৯ কেজি স্বর্ণের বার

ধানমন্ডি ৩২-এ সাংবাদিকদের ওপর জামায়াতের হামলার অভিযোগ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।