সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
রহস্যের আড়ালে পর্নো মিত্রের বিশেষ মানুষ | চ্যানেল খুলনা

রহস্যের আড়ালে পর্নো মিত্রের বিশেষ মানুষ

ভালোবাসা দিবসে কলকাতা ছাড়েন পর্নো মিত্র। তার পরনে ছিল বেলুন টপ, চোখে সানগ্লাস ও পায়ে স্নিকার্স। কিন্তু এমন সাজে তিনি কোথায় পাড়ি দিচ্ছেন সেই রহস্যের খবর জানা যায়নি তখন।

সম্প্রতি পর্নো মিত্রের আরও ছবি প্রকাশের পর পাওয়া গেল প্রশ্নের উত্তর। গোয়ায় ছুটি কাটাতে গিয়েছেন তিনি। লাল পোশাকে সেই ছবি প্রকাশ করে লিখেছেন, ‘হাওয়ায় আমার চুল উড়ছে, আর আমার হৃদয়ে প্রেম।’

ভালোবাসা দিবসে বিমানবন্দরে পর্নো মিত্র
এমন ক্যাপশনে সবার ধারণা বিশেষ কারও সঙ্গে সমুদ্র পাড়ে ছুটি কাটাচ্ছেন কলকাতার এই জনপ্রিয় নায়িকা। যদিও তেমন কিছুই প্রকাশ্যে আসেনি। তবে জানা যায়, বোন তনিশার সঙ্গে গোয়ায় রয়েছেন পর্নো।

প্রেম নিয়ে বরাবরই আড়ালে ছিলেন পর্নো মিত্র। গণমাধ্যম বা সামাজিক মাধ্যম কোথাও তাকে এ নিয়ে মন্তব্য করতে দেখা যায়নি। কাজের বাইরে ব্যক্তিগত জীবন নিয়ে সবসময় মুখে কুলুপ আটেন তিনি।

গোয়ায় সমুদ্র পাড়ে পর্নো মিত্র
কলকাতার এক গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে পর্নো বলেছিলেন, ‘ব্যক্তিগত জীবনকে সামনে আনলে মানুষ সেটি নিয়েই বেশি মেতে থাকেন। তখন দেখা যাবে আমার কাজ নিয়ে কেউ কথা বলছেন না। কিন্তু আমি আজকের অবস্থানে তো কাজ দিয়েই এসেছি। তাই সেই জায়গাটা ঠিক রাখতে চাই।’

উল্লেখ্য, পর্নো মিত্রকে শেষবার দেখা গেছে অরিন্দম শীলের ‘বালিঘর’ সিনেমায়। এরপর আর নতুন সিনেমার খবরে নেই তিনি।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বিনোদন আরও সংবাদ

ইরানে হামলার ভিডিওতে নিজের গান ব্যবহারে ক্ষুব্ধ কেটি পেরি

মুক্তির আগেই ৮০ কোটি টাকায় বিক্রি ‘রামায়ণ’-এর সংগীতস্বত্ব

ঘনিষ্ঠ দৃশ্যের কথা বলে হেনস্থার চেষ্টা, যা বললেন অভিনেত্রী

‘গুলশানের চামেলি’ হবেন কলকাতার ‘পাখি’

ককরোচদের আন্দোলনে সালমান খানের সমর্থন

ঢাকায় স্থগিত হওয়া অনুপম রায়ের কনসার্ট হবে ১ আগস্ট

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।