সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রঙিন সাজে সেজেছে কুয়েট, বৈশাখ উদ্যাপনে বর্ণাঢ্য কর্মসূচি | চ্যানেল খুলনা

রঙিন সাজে সেজেছে কুয়েট, বৈশাখ উদ্যাপনে বর্ণাঢ্য কর্মসূচি

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) বাংলা নববর্ষ-১৪৩৩ বরণে বর্ণাঢ্য কর্মসূচি গ্রহণ করেছে। আগামী ১৪ এপ্রিল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসজুড়ে দিনব্যাপী নানা আয়োজনে উদযাপিত হবে পহেলা বৈশাখ।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ দপ্তরের ব্যবস্থাপনায় সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত খেলার মাঠে অনুষ্ঠিত হবে ঐতিহ্যবাহী বৈশাখী মেলা। সকাল ৯টায় অডিটোরিয়াম প্রাঙ্গণে ‘শত কণ্ঠে বর্ষবরণ’ সংগীতানুষ্ঠান আয়োজন করা হয়েছে।

এছাড়া সকাল ১০টায় স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টার প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা বের হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করবে।

দিনব্যাপী মেলায় থাকছে বাউল সঙ্গীত, ম্যাজিক শো, ট্রেজার হান্ট, মোরগ লড়াই, সার্কাস শো, নাগরদোলাসহ নানা ঐতিহ্যবাহী আয়োজন। বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত অস্থায়ী মঞ্চে পরিবেশিত হবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ উপস্থিত থাকবেন। সার্বিক আয়োজন পরিচালনা করবে বিশ্ববিদ্যালয়ের পরিচালক (ছাত্রকল্যাণ) দপ্তর।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির পক্ষ থেকে খুলনা প্রেসক্লাবের নির্বাচিত কমিটিকে ফুলেল শুভেচ্ছা

এফসিএস নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দেশের ৬০% মানুষের অগ্নিদগ্ধদের সেবাদানে প্রাথমিক চিকিৎসার জ্ঞান নেই

পবিত্র ঈদুল আযহার পূর্বেই সাংবাদিকদের সকল বকেয়া পরিশোধের দাবি এমইউজের

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালনে খুলনা জেলা বিএনপি’র ছয়দিনের কর্মসূচি

রামিসা হত্যার প্রতিবাদে খুলনায় ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।