সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
যুক্তরাষ্ট্রের শুল্কারোপ রপ্তানিতে কোনো প্রভাব ফেলবে না: অর্থ উপদেষ্টা | চ্যানেল খুলনা

যুক্তরাষ্ট্রের শুল্কারোপ রপ্তানিতে কোনো প্রভাব ফেলবে না: অর্থ উপদেষ্টা

যুক্তরাষ্ট্রের আরোপ করা উচ্চ শুল্ক হার রপ্তানিতে তেমন কোনো প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড সালেহউদ্দিন আহমেদ।

রোববার (৬ এপ্রিল) ঈদের ছুটি শেষে সচিবালয়ে প্রথম কার্যদিবসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। অর্থ উপদেষ্টা বলেন, ‘আমদানি বৃদ্ধির মাধ্যমে বাণিজ্য ঘাটতি কমানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। যাতে দেশটি থেকে আমদানি করা পণ্যে বাড়তি শুল্ক ও ট্যারিফ কমানোর আলোচনা চলছে।

এছাড়াও নতুন শুল্ক আরোপের যতটুকু প্রভাব পড়বে তা সামলানোর ব্যাপারে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ নিয়ে বেশি চিন্তিত হওয়ার কারণ নেই। বিষয়টি পর্যালোচনা করা হবে।’

অর্থ উপদেষ্টা বলেন, ‘পোশাক রপ্তানির ক্ষেত্রে একক বাজারের ওপর নির্ভরশীলতা কমানোর পদক্ষেপও নেওয়া হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘এবারের রমজান এবং ঈদে দ্রব্যমূল্যের দাম তূলনামূলকভাবে কম ছিল। ঈদযাত্রায় মানুষ স্বস্তি পেয়েছে। সকল মন্ত্রণালয় একসঙ্গে কাজ করেছে বলে এটি সম্ভব হয়েছে।’ এ সময় দেশের অর্থনৈতিক অবস্থা ভালোর দিকে যাচ্ছে বলেও জানান তিনি।

https://channelkhulna.tv/

জাতীয় আরও সংবাদ

কৃষি ঋণে সুদসহ ১০ হাজার টাকা পর্যন্ত মওকুফের সিদ্ধান্ত নিয়েছে সরকার

কবি মোহন রায়হানের বাংলা একাডেমি পুরস্কার না পাওয়ার যে কারণ জানালেন সংস্কৃতি প্রতিমন্ত্রী

সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

পিলখানায় শহীদ সেনাদের কবরস্থানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বন্ধ পাটকল-চিনিকল খোলার উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

সরানো হলো প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিবসহ তিন সচিবকে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।