সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
যারা মুক্তিযোদ্ধাদের কাফের বলেছিল তারাই ভাস্কর্য নিয়ে বিতর্ক করে | চ্যানেল খুলনা

যারা মুক্তিযোদ্ধাদের কাফের বলেছিল তারাই ভাস্কর্য নিয়ে বিতর্ক করে

যারা মুক্তিযোদ্ধাদের কাফের বলেছিল, তারাই আজ ভাস্কর্য নিয়ে বিতর্ক করছে। এই মন্তব্য তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের।বুধবার (২৩ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবে স্বাধীনতা পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন-
‘যারা ধর্মকে পুঁজি করে বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে বিতর্ক করছে, তাদের কাছে ধর্মকে লিজ দেওয়া হয়নি। যারা মুক্তিযোদ্ধাদের কাফের বলেছিল, তারাই আজ ভাস্কর্য নিয়ে বিতর্ক করছে।’

এ সময়, জিয়াউর রহমানকে একজন বিচক্ষণ ও ধূর্ত ষড়যন্ত্রকারী উল্লেখ করে বলেন, তিনি পেছনে থেকে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে কলকাঠি নেড়েছেন।

তথ্যমন্ত্রী বলেন-
‘জিয়া আগে মোশতাককে ক্ষমতায় বসিয়েছেন। পরে তাকে সরিয়ে নিজেই ক্ষমতায় এসেছেন। তিনি ক্ষমতায় এসে কাদের পুনর্বাসন করলেন? স্বাধীনতাবিরোধীদের। দেশে এত রাজনীতিবিদ কিন্তু তিনি কাউকে পেলেন না। তিনি কাকে প্রধানমন্ত্রী করলেন? তিনি প্রধানমন্ত্রী করলেন শাহ আজিজুর রহমানকে, যিনি মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান সরকার প্রতিনিধির ডেপুটি প্রধান হিসেবে জাতিসংঘে গিয়ে বলেছেন, এখানে কোনো মুক্তিযুদ্ধ হচ্ছে না। ’

অনুষ্ঠানে স্বাধীনতা পরিষদের উপদেষ্টা হারুনুর রশিদের সভাপতিত্বে আওয়ামী লীগ এবং এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

শ্মশান থেকে মাথার খুলি চুরির ঘটনায় ৩ হিন্দু যুবক গ্রেপ্তার

শিক্ষানুরাগী সৈয়দা রাহেলা বেগমের মৃত্যুবার্ষিকী কাল

কুষ্টিয়ায় পীর হত্যায় নেতাকর্মীদের আসামি করাকে ‘ষড়যন্ত্র’ বলছে জামায়াত

জুরাছড়িতে নৌকাডুবি, নারী-শিশুসহ ১১ জনকে উদ্ধার করল সেনাবাহিনী

জ্বালানি তেল মজুত করায় ৩ ব্যবসায়ীকে জরিমানা

ব্যবসায়ীর বাড়ি থেকে সাড়ে ৫ হাজার লিটার তেল জব্দ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।