সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
যাত্রী বেশে অটোরিকশায় উঠে চালককে হত্যা, ৪ জনের যাবজ্জীবন | চ্যানেল খুলনা

যাত্রী বেশে অটোরিকশায় উঠে চালককে হত্যা, ৪ জনের যাবজ্জীবন

ফরিদপুরে ফারুক তালুকদার (৩৬) নামের এক অটোরিকশার চালককে হত্যার মামলায় চারজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেকে ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

এছাড়া একই মামলায় অপর একটি ফৌজদারি অপরাধের ধারায় আসামীদের প্রত্যেককে ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৯ মে) দুপুর ১টার দিকে ফরিদপুরের অতিরিক্ত দায়রা জজ ২য় আদালতের বিচারক অশোক কুমার দত্ত এ রায় ঘোষণা করেন।

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- রাজবাড়ীর খানখানাপুর গ্রামের আনিস মল্লিক, ঢেকিগাড়িয়া গ্রামের শহীদ শেখ, বালিয়াডাঙ্গী গ্রামের শাহজাহান শেখ ও বারুইপাড়া গ্রামের শামীম ওরফে ভাগ্নে শামীম।

রায় ঘোষণার সময় আসামী আনিস মল্লিক ওশহীদ শেখ আদালতে উপস্থিত ছিলেন। অন্য দুই আসামি শাজাহান শেখ ও শামীম ওরফে ভাগ্নে শামিম পলাতক।

আদালত সূত্রে জানা যায়, নিহত অটোরিকশাচালক ফারুক তালুকদার (৩৬) রাজবাড়ী জেলার সদর উপজেলার পাচুরিয়ার গোপ্ত মানিক গ্রামে মৃত সিদ্দিক তালুকদারের ছেলে। ২০২০ সালের ৬ই মার্চ ফরিদপুরের সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নের ফতেপুর শ্মশানঘাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এসময় বিভিন্ন বস্তুর পাশাপাশি একটি খেলনা পিস্তলও জব্দ করে পুলিশ।
এ ঘটনায় নিহতের ভাই হান্নান তালুকদার বাদী হয়ে ফরিদপুরের কোতয়ালী থানায় অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন ।

মামলা সূত্রে জানা যায়, অটোরিকশাচালক ফারুককে রাজবাড়ী থেকে ফরিদপুরে যাওয়ার কথা বলে যাত্রী সেজে ভাড়া করে দুর্বৃত্তরা। এরপর সুবিধা মতো জায়গায় নিয়ে তাকে হত্যার পর অটোরিকশা ও মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়। পরে ওই রাতেই স্থানীয়রা মরদেহটি দেখে থানায় খবর দেন।

মামলায় নিযুক্ত সংশ্লিষ্ট আদালতের রাষ্ট্র পক্ষের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) রকিবুল ইসলাম জানান, দীর্ঘ সাক্ষ্য শুনানি শেষে আদালত মামলার রায় ঘোষণা করেন। এ রায়ের মধ্য দিয়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সারাদেশ আরও সংবাদ

আদালত চলাকালে নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক

ভরণ-পোষণ দাবি করায় মায়ের গলায় ওড়না পেঁচিয়ে হত্যাচেষ্টা

শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে অটোরিকশাচালকের পুরুষাঙ্গে মরিচের গুঁড়া লাগাল এলাকাবাসী

লক্ষ্মীপুরে শিশুশিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসাপ্রধান গ্রেপ্তার

স্বামীকে কিল-ঘুষি, স্ত্রীর ৫ দিনের কারাদণ্ড

পিচ্চি পোলাপানরে কান্না করাইতে ভালোই লাগে’

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।