সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
​যশোরের শার্শায় তৃতীয় শ্রেনীর ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, যুবক আটক | চ্যানেল খুলনা

​যশোরের শার্শায় তৃতীয় শ্রেনীর ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, যুবক আটক

​যশোরের শার্শায় তৃতীয় শ্রেণির এক স্কুল ছাত্রী (১১) কে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযুক্ত যুবক সম্রাট (৩০) নামে এক যুবককে আটক করে আদালতে পাঠিয়েছে পুলিশ।

শনিবার (২ মে) সকালে শার্শা থানার অফিসার ইনচার্জ মারুফ হোসেন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত বুধবার বিকেলে শিশুটি বাড়ির পাশে মাঠের ব্রিজের কাছে ফুল তুলতে যায়। এসময় সম্রাট নামের ওই যুবক বাইসাইকেল নিয়ে মাঠের দিকে যাচ্ছিল। নির্জন স্থানে শিশুটিকে একা পেয়ে সে জোরপূর্বক পার্শ্ববর্তী মাঠে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়।

ধর্ষণের চেষ্টার সময় শিশুটি চিৎকার শুরু করলে মাঠের অদূরে থাকা শাহানারা খাতুন নামের এক নারী দ্রুত ঘটনাস্থলে এগিয়ে আসেন। তাকে আসতে দেখে অভিযুক্ত সম্রাট ভয় পেয়ে যায় এবং ওই নারীর পায়ে ধরে ক্ষমা চেয়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। পরবর্তীকালে ঘটনাটি এলাকায় জানাজানি হলে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

খবর পেয়ে গতকাল শুক্রবার রাতে শার্শা থানা পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত সম্রাটকে তার বাড়ি থেকে আটক করে।

এ বিষয়ে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন জানান, শিশুকে নির্যাতনের চেষ্টার ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আমরা রাতেই অভিযুক্তকে আটক করেছি। আজ (শুক্রবার) তাকে যথাযথ আইনি প্রক্রিয়ায় আদালতে প্রেরণ করা হবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

যশোর আরও সংবাদ

ট্রাভেল পরমিটে দেশে ফিরে অবহেলার শিকার ১৪ বাংলাদেশী

যশোরে বিয়ের প্রলোভনে কলেজ ছাত্রীকে ধর্ষণ, যুবক আটক

শার্শায় বিএনপি নেতার নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

পুশ ইন ইস্যুতে সরকারের কঠোর অবস্থান দেখতে চান নাসীরুদ্দীন পাটওয়ারী

বেনাপোল সীমান্তে বিজিবি-বিএসএফ মুখোমুখি অবস্থানে

ঈদের টানা ৭ দিনের ছুটি শেষে বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি শুরু

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।