সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে পুশব‍্যাক'র চেষ্টা বিজিবির কঠোর অবস্থানে ব‍্যার্থ | চ্যানেল খুলনা

যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে পুশব‍্যাক’র চেষ্টা বিজিবির কঠোর অবস্থানে ব‍্যার্থ

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"square_fit":1,"transform":2},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

সীমান্ত আইন না মেনে কথিত ‘বাংলাদেশি’ আখ্যা দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ যশোরের বেনাপোল সীমান্তে পুশব্যাক করার চেষ্টা করেছে।

বেনাপোলে আন্তর্জাতিক চেকপোস্টের উত্তরে সাদিপুর এবং রঘুনাথপুর সীমান্তের বিপরীতে ভারতের উত্তর চব্বিশ পরগঁনা জেলার জয়ন্তীপুর সীমান্তে জড়ো করা হয়েছে এসব ব্যক্তিদের।

তবে, এসব পুশইন হতে দেওয়া হবে না জানিয়েছেন, যশোর-৪৯ বি‌জি‌বি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম খান।

‘রাতভর সীমান্ত এলাকায় টহল জোরদার ছিলো’ উল্লেখ করে তিনি বলেন, ‘বিএসএফের পুশইন অপতৎপরতা রুখে দিতে যশোরের বেনাপোল সাদিপুর এবং রঘুনাথপুর সীমান্ত এলাকায় টহল জোরদার করা হয়েছে। রাতে টহলকালে বিজিবির সতর্ক অবস্থানে থাকায় তারা (বিএসএফ) সাদিপুর খড়ের মাঠ এলাকায় সীমান্ত পিলার নম্বর ১৯/এস ৬ এর নিকটে ৮/১০ জনকে এবং রঘুনাথপুর সীমান্ত দিয়ে শতাধিক ব‍্যক্তিকে পুশব্যাকের চেষ্টা করেন। তাদেরকে শুণ্যরেখায় জড়ো করে রাখা হয়েছে।

ধারণা করা হচ্ছে, সীমান্তের যেকোনো পাশ দিয়ে এই পুশব্যাক চেষ্টা করবে বিএসএফ। ওই কর্মকর্তা বলেন, আমরাও সতর্ক রয়েছি। এটা কোনোভাবেই আমরা হতে দেব না।

ভারতীয় সীমান্তের বিপরীতে বাংলাদেশের যশোর জেলার শার্শা উপজেলার সাদিপুর সীমান্ত এলাকা। পুশ ইন রোধে জেলার সব সীমান্ত এলাকায় বিজিবির টহল ও নজরদারি বাড়ানো হয়েছে।

এই বিজিবি কর্মকর্তা বলেন, বিএসএফের ঠেলে পাঠানো ৮/ ১০ জন নারী-পুরুষ ও শিশু বেনাপোল সীমান্তের সাদিপুর মাঠের ভারত-বাংলাদেশের জিরো লাইনে অবস্থান করছে। বিষয়টি সমাধানের জন্য বিএসএফকে চিঠি পাঠানো হয়েছে। বিষয়টি সমাধানের জন্য বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হওয়ার প্রস্তুতি চলছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

যশোর আরও সংবাদ

শার্শায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর আটক

২ বছর জেল খেটে ভারত থেকে দেশে ফিরলেন তরুণী

যশোরের শার্শায় ১৭ বছর ধরে প্রতিবন্ধী দুই ছেলেকে নিয়েই জীবনযুদ্ধে দিনমজুর পরিবার

যশোরে ত্রিশ হাজার পিস ইয়াবাসহ শার্শার দুই মাদককারবারি আটক

যশোরের শার্শায় নতুন ওসি শামিনুল হক’র যোগদান

বেনাপোল বন্দরে কাগজপত্র বিহীন পণ্যবাহী ভারতীয় ট্রাক জব্দ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।