সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
যশোরের ঝিকরগাছায় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ | চ্যানেল খুলনা

যশোরের ঝিকরগাছায় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ

যশোরের ঝিকরগাছায় আবু হুরাইরা মিম (২৫) নামের এক যুবক খুন হয়েছে। সে পৌর সদরের কীর্তিপুর গ্রামের মশিয়ার রহমানের ছেলে। বৃহস্পতিবার (২১ মে) ভোরে যশোর-বেনাপোল মহাসড়ক সংলগ্ন বাড়ির পাশের বাঁশ বাগানে তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় জনগণ পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। অন্যত্র মাথায় ধারালো দা’এর কোপের আঘাতে হত্যা করে লাশ এখানে ফেলে রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

নিহতের মামাতো ভাই মারুফ জানান, মশিউর এর দুই ছেলের মধ্যে মীম বড়। মাঝে কিছুদিন ইজিবাইক চালালেও বর্তমানে সে বেকার ছিলো। কারো সাথে তার শত্রুতা ছিলোনা। কেন, কি কারণে, কারা তাকে হত্যা করেছে সেটা বলা যাচ্ছে না। ভোরে লোকমুখে শুনে এসে দেখি তার লাশ এখানে পড়ে আছে।

ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া জানান, যশোর বেনাপোল মহাসড়কের ঝিকরগাছা পৌরসভার সীমানা পিলারের নীচের নয়ন ঝিলে একটি লাশ পড়ে আছে শুনে আমি সহ পুলিশের একটি টিম গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করি এবং ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠনো হয়েছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

যশোর আরও সংবাদ

বাবার লাশ বারান্দায়, কবরের জমি নিয়ে দুই ভাইয়ের সংঘর্ষ

যশোরে শুটারগান-গুলিসহ তিনজন আটক

শার্শায় আওয়ামীলীগ নেতা নাসির উদ্দীন গ্রেপ্তার

যশোরে প্রায় দেড় কোটি টাকার স্বর্ণের বারসহ যুবক আটক

বেনাপোলে পৌর বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্ভোধন

শার্শায় ৬ বছরের শিশুকে ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।