সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
যশোরে দোকানে চুরি করতে গিয়ে গণপিটুনিতে যুবক নিহত | চ্যানেল খুলনা

যশোরে দোকানে চুরি করতে গিয়ে গণপিটুনিতে যুবক নিহত

যশোরে চুরি করতে গিয়ে গণপিটুনিতে শামীম (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন।বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাত আনুমানিক ২টার দিকে যশোর সদর উপজেলার বলাডাঙ্গা শ্রীকান্তনগর বাজারে এ ঘটনা ঘটে।

নিহত শামীম বলাডাঙ্গা এলাকার ছবদুলের ছেলে। পুলিশ জানিয়েছে, তিনি মাদকাসক্ত ও ভবঘুরে ছিলেন।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ জানান, রাত ২টার দিকে শামীম শ্রীকান্তনগর বাজারের আরাফাত হোসেনের বিকাশের দোকানের সামনের দরজার পাল্লা ভেঙে ভেতরে প্রবেশ করেন। ওই সময় দোকান মালিক সিসিটিভি ক্যামেরায় দোকানের ভেতরে একজনকে দেখতে পান। পরে তিনি বাইরে এসে চিৎকার করলে স্থানীয় লোকজন ছুটে এসে শামীমকে ধরে গণপিটুনি দেয়।

তিনি আরও জানান, গুরুতর আহত অবস্থায় দোকান মালিকসহ স্থানীয়রা শামীমকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

যশোর আরও সংবাদ

যশোরের শার্শায় নতুন ওসি শামিনুল হক’র যোগদান

বেনাপোল বন্দরে কাগজপত্র বিহীন পণ্যবাহী ভারতীয় ট্রাক জব্দ

শার্শা সীমান্তে বজ্রপাতে বিজিবি সদস্য আহত

যশোরে মাদকের ১২ মামলার আসামির গলাকাটা লাশ উদ্ধার

যশোরে প্রবাসীর স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৩

ট্রাভেল পরমিটে দেশে ফিরে অবহেলার শিকার ১৪ বাংলাদেশী

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।