সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
যশোরে ত্রিশ হাজার পিস ইয়াবাসহ শার্শার দুই মাদককারবারি আটক | চ্যানেল খুলনা

যশোরে ত্রিশ হাজার পিস ইয়াবাসহ শার্শার দুই মাদককারবারি আটক

যশোরে ৩০ হাজার পিস ইয়াবাসহ রনি মাহমুদ (৩৫) ও আলমগীর হোসেন (৩৮) নামে দুজন মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা।

শনিবার (৪ জুলাই) রাত ১০ টার দিকে যশোর শহরের হামিদপুর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এসময় প্রাইভেট কারে বিশেষ ভাবে লুকানো অবস্থায় ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- বেনাপোল পোর্ট থানার বালুন্ডা এলাকার দক্ষিণ বারোপোতা গ্রামের নূর মোহাম্মদের ছেলে রনি মাহমুদ ও শার্শা উপজেলার শ্যামলাগাছি গ্রামের মৃত আতিয়ার রহমানের ছেলে আলমগীর হোসেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের উপপরিচালক পারভিন আক্তার জানান গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের একটি আভিযানিক দল শনিবার রাত ১০ টার দিকে শহরের হামিদপুর এলাকায় অভিযান চালিয়ে একটি প্রাইভেট কারসহ মাদক কারবারী রনি মাহমুদ ও আলমগীর হোসেন কে গ্রেপ্তার করা হয়। এসময় আসামিদের ব্যবহৃত প্রাইভেটকারের Toyota ব্রান্ডের X COROLLA মডেলের প্রাইভেট কারের মধ্যে গাড়ীর ড্যাস বোর্ড কেটে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেব উদ্ধার করা হয়। তিনি আরো জানান মাদক উদ্বারের ঘটনা উপপরিদর্শক মদন মোহন সাহা বাদী হয়ে যশোর কোতয়ালী মডেল থানায় মামলা করা হয়েছে।

গ্রেপ্তারকৃত মাদক কারবারী রনি মাহমুদ ও আলমগীর হোসেন কে কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

যশোর আরও সংবাদ

রাজনৈতিক হস্তক্ষেপমুক্ত করে বন্দরকে ব্যবসাবান্ধব করা হবে: বেনাপোলে নৌ প্রতিমন্ত্রী

শার্শায় ৩ কোটি ৪৭ লাখ টাকার স্বর্ণসহ পাচারকারী আটক

কেশবপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রী নির্যাতনের অভিযোগ, তদন্ত নিয়ে প্রশ্ন পরিবারের

জ্বালানি তেলের দাম বাড়ায় বেনাপোলে ট্রাকভাড়া বেড়েছে ৮ হাজার টাকা

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি

শার্শায় ছাত্রলীগের দুই নেতাকর্মী আটক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।