সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
যশোর-১ শার্শা আসনে মনোনয়নপত্র জমা দিলেন ৭ জন প্রার্থী | চ্যানেল খুলনা

যশোর-১ শার্শা আসনে মনোনয়নপত্র জমা দিলেন ৭ জন প্রার্থী

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে ৮৫ যশোর-১ (শার্শা উপজেলা) আসনে মনোনয়নপত্র জমা দিলেন ৭ জন প্রার্থী।

সোমবার সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত মনোনয়ন জমা গ্রহন করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে ওয়াহিদ।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ফজলে ওয়াহিদ সাংবাদিকদের জানান, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সোমবার মনোনয়ন পত্র জমাদানের শেষ দিন ছিলো। তারই প্রেক্ষিতে সকাল ১১ টা ৩০ মিনিটে প্রথমে মনোনয়ন জমাদান করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মোহম্মদ আজিজুর রহমান। দুপুর ১ টা ৩০ মিনিটে মনোনয়ন জমাদেন বিএনপি মনোনীত প্রার্থী নুরুজ্জামান লিটন।বিকাল ৩টার সময় জমাদেন সতন্ত্র প্রার্থী শাহাজাহান আলী গোলদার।বিকাল ৪ টা ৩০ মিনিটে জমা দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক (দল থেকে যাকে প্রথম মনোনয়ন দেওয়া হয়) সতন্ত্র প্রার্থী মফিকুল হাসান তৃপ্তি। বিকাল ৫ টার সময় জমাদেন আরেক সতন্ত্র প্রার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের শার্শা উপজেলা কমিটির সভাপতি আবুল হাসান জহির।

তিনি আরো জানান, জেলা রিটার্নিং কর্মকর্তা কর্মকর্তা বরাবর জাতীয় পার্টি (জিএম কাদের) মনোনীত প্রার্থী জাহাঙ্গীর আলম চঞ্চল ও ইসলামি ঐক্যজোট মনোনীত বখতিয়ার রহমান মনোনয়ন জমা দিয়েছেন।

যশোর-১আসন শার্শা উপজেলার এগারটি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত। উপজেলার মোট ভোটার সংখ্যা ৩ লাখ ১১ হাজার ৬৩৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা এক লাখ ৫৫ হাজার ৮০৭ জন, নারী ভোটার এক লাখ ৫৫ হাজার ৮২৩জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৩ জন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

যশোর আরও সংবাদ

যশোরে ইয়াবা ট্যাবলেটসহ ৪ মাদক ব্যবসায়ী আটক

ভারতীয় নারী ও শিশুকে বাংলাদেশি সন্দেহে পুশইনের অভিযোগ, বেনাপোলে অনিশ্চয়তায় দিন কাটছে তাদের

যশোরের শার্শায় ৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে একজন আটক

শার্শা উপজেলা সাংবাদিক ঐক্য পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত

শার্শায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর আটক

২ বছর জেল খেটে ভারত থেকে দেশে ফিরলেন তরুণী

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।