সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
মৎস্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে জেলা পর্যায়ে আঞ্চলিক কর্মশালা | চ্যানেল খুলনা

মৎস্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে জেলা পর্যায়ে আঞ্চলিক কর্মশালা

(শুক্রবার ২০ জুন) সকাল সাড়ে ১০টায়‌ গল্লামারী মৎস্য উৎপাদন খামারের কক্ষে জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে ২০২৪-২০২৫ অর্থবছরে বিদায়ান সরকারি মৎস্য খামারসমূহের সক্ষমতা ও মৎস্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে অবকাঠামো উন্নয়ন প্রকল্প (১ম পর্যায়) এর আওতায় জেলা পর্যায়ে আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন মোঃ জাহাঙ্গীর আলম পরিচালক, মৎস্য অধিদপ্তর, খুলনা বিভাগ, খুলনা। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ড. মোঃ আবদুর রউফ মহাপরিচালক, মৎস্য অধিদপ্তর, বাংলাদেশ বিশেষ অতিথি: মোঃ মশিউর রহমান প্রকল্প পরিচালক, বিদ্যমান সরকারি মহস্য খামার সমূহের সক্ষমতা ও মৎস্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে অবকাঠামো উন্নয়ন প্রকল্প (১ম পর্যায়) বক্তব্য দেন মোঃ আনোয়ার কবির, সিনিয়র সহকারী পরিচালক, প্রশাসন ২, মৎস্য অধিদপ্তর। মোঃ বদরুজ্জামান জেলা মৎস্য কর্মকর্তা, খুলনা।

মোস্তফা আল আজিজ সহকারী পরিচালক মৎস্য অধিদপ্তর খুলনা। বিদ্যান সরকারি মৎস্য খামারসমূহের সক্ষমতা ও মৎস্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে অবকাঠামো উন্নয়ন প্রকল্প (১ম পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় জেলা পর্যায়ে আঞ্চলিক কর্মশালার আয়োজন করা হবে। এই কর্মশালায় মাঠ পর্যায়ের মৎস্য খামারগুলোর উন্নয়ন এবং মৎস্য উৎপাদন বৃদ্ধির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ ও কৌশল নিয়ে আলোচনা করা হবে।

এই কর্মশালার মূল উদ্দেশ্য হল বিদ্যমান সরকারি মৎস্য খামারগুলোর আধুনিকীকরণ ও উন্নয়ন করা। মৎস্য উৎপাদন বৃদ্ধি এবং খামারগুলোর কার্যকারিতা বাড়ানো।কর্মশালার মাধ্যমে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের প্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধি করা।বিভিন্ন সরকারি মৎস্য খামারগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময় করা।মৎস্য খামারগুলোর টেকসই উন্নয়ন নিশ্চিত করা।কর্মশালায় মূলত যে বিষয়গুলোর উপর আলোকপাত করা হবে: খামার ব্যবস্থাপনার আধুনিক কৌশল, উন্নত মানের পোনা উৎপাদন ও সরবরাহ, রোগ ব্যবস্থাপনা ও প্রতিকার, খামারগুলোর অবকাঠামোগত উন্নয়ন, বাজারজাতকরণ কৌশল. এই কর্মশালার মাধ্যমে মৎস্য খামারগুলো আরও শক্তিশালী হবে এবং জাতীয় মৎস্য উৎপাদনে ইতিবাচক প্রভাব ফেলবে। অনুষ্ঠান সার্বিক সঞ্চালনায় ছিলেন মোঃ সেলিম সুলতান বটিয়াঘাটা সিনিয়র মৎস্য কর্মকর্তা খুলনা।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

খালিশপুর ‘লাল হাসপাতাল’ পরিদর্শনে কেসিসি প্রশাসক, সেবার মান বাড়ানোর আশ্বাস

খুলনায় আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ব্রিটিশ আমেরিকান টোবাকোর অবৈধ সিগারেটের প্রচারণা

কেসিসির ৩১টি ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তাদের সাথে প্রশাসক মঞ্জুর সভা অনুষ্ঠিত

খুলনায় সন্ত্রাসী হামলায় আহত আজিজকে ঢাকা নেওয়ার পথে মৃত্যু

খুলনায় ইরানে মার্কিন হামলার প্রতিবাদে জাতীয় ইমাম পরিষদের মানববন্ধন

ডুমুরিয়ার মিকশিমিলে আলি আসগার লবিকে গনসংবর্ধনা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।