সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মোড়েলগঞ্জে সাবেক চেয়ারম্যান আজিজুর রহমানের ইন্তেকাল | চ্যানেল খুলনা

মোড়েলগঞ্জে সাবেক চেয়ারম্যান আজিজুর রহমানের ইন্তেকাল

বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার, উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের দু’ বারের সাবেক চেয়ারম্যান, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, বীর মুক্তিযোদ্ধা সুবেদার (অব.) মো. আজিজুর রহমান(৮৮) সোমবার রাত ১০ টায় স্থানীয় আরএম আধুনিক হাসপালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি-রাজিউন)। তিনি স্ত্রী ও ৩ ছেলে রেখে গেছেন।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স প্রাঙ্গণে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান ১ম দফা জানাজা এবং বিকেল ৩ টায় তার গ্রামের বাড়ি নিশানবাড়িয়ার কুদঘাটায় ২য় দফা জানাজা প্রদান ও সেনাবাহিনীর পক্ষ থেকে সম্মান প্রদর্শন শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এদিকে বীর মুক্তিযোদ্ধা বিএনপি নেতার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন তাতীদলের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ন আহবায়ক ড. কাজী মনিরুজ্জামান মনির, জেলা ছাত্রদলের সহ-সভাপতি এম. শোয়াইব শরীফ শোয়েব, সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা ফয়সাল আহম্মেদ সোহেল, জেলা ছাত্রদলের সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন, নিশানবাড়িয়া ইউনিয়ন তাঁতীদলের সভাপতি বেল্লাল হাওলাদার প্রমুখ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে ছয় কেজি গাঁজাসহ আটক-২

ফকিরহাটে শিশুদের প্রারম্ভিক যত্না ও বিকাশ বিষয়ক প্রশিক্ষণ

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু

সুন্দরবনের বনদস্যু বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সদস্য আত্মসমর্পন, এক জেলে উদ্ধার

বাগেরহাটে সরকারি খালের অবৈধ দখল উচ্ছেদ না করেই ফিরে এলেন এমপি-ডিসি

ফকিরহাটে কৃষকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।