সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মোড়েলগঞ্জে সম্ভাব্য প্রার্থীদের অগ্রিম প্রচারপত্র অপসারণ শুরু | চ্যানেল খুলনা

মোড়েলগঞ্জে সম্ভাব্য প্রার্থীদের অগ্রিম প্রচারপত্র অপসারণ শুরু

বাগেরহাট :  বাগেরহাটের মোরেলগঞ্জ পৌরসভা এলাকা থেকে সম্ভাব্য মেয়র প্রার্থীদের অগ্রিম প্রচারপত্র, ব্যানার, ফেষ্টুন, পোষ্টার অপসারণ কার্যক্রম শুরু হয়েছে। সোমবার সকাল থেকে প্রার্থীরা নিজ দায়িত্বে তাদের প্রচার সামগ্রী অপসারণ শুরু করেছেন। রবিবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা সকল প্রচার প্রচারণা সামগ্রী দুদিনের মধ্যে প্রত্যাহারের নির্দেশ জারি করেন।

তৃতীয় ধাপের তফসিল অনুযায়ী আগামি ৩০ জানুয়ারি এ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবার কথা রয়েছে। মনোনয়নপত্র জমার তারিখ ধার্য রয়েছে ৩০ ডিসেম্বর।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বলেন, তফসিল ঘোষণার পূর্বে অনেক সম্ভাব্য প্রার্থী অগ্রিম প্রচারপত্র সাটিয়েছেন। এগুলো অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে। অপসারণ না করলে পৌরসভা নির্বাচন আইন মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

মোংলায় অবৈধভাবে মজুত করা ১৫ হাজার ৬০০ লিটার ভোজ্য তেল জব্দ

সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর ১২ সদস্যের আত্মসমর্পণ, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

বাগেরহাটে একই পরিবারের ৩ জনকে হত্যা, নেপথ্যে পরকীয়া

বিজয়ী হওয়ার সম্ভাবনা আছে, এমন প্রার্থীকে মনোনয়ন দিতে হবে

বাগেরহাটে ইয়াবা-গাঁজা-চোলাই মদ, ছুরি ও জাল টাকাসহ গ্রেপ্তার ১১

ইঞ্জিন বিকল হয়ে তিন দিন সাগরে, ১৬ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।