সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
মোড়েলগঞ্জে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত | চ্যানেল খুলনা

মোড়েলগঞ্জে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বাগেরহাটের মোড়েলগঞ্জ আলোচনা সভা, দোয়া মোনাজাত ও একটি আন্ত উপজেলা সড়কের উদ্বোধন করা হয়েছে। রবিবার বিকেল ৪টায় চিংড়াখালী ইউনিয়ন পরিষদ মাঠে অনুষ্ঠিত এ আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য অ্যাড. আমিরুল আলম মিলন।
সভাপতিত্ব করেন ইউনিয়ন চেয়ারম্যান তালুকদার আলী আক্কাস বুলু। অন্যান্যের মধ্যে আলোচনা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এমদাদুল হক, রায়েন্দা ইউনিয়ন চেয়ারম্যান আসাদুজ্জামান মিলন, চিংড়াখালী ইউনিয়ন আওয়ামী লীগ যুগ্ম সম্পাদক হুমায়ুন কবির, যুবলীগ সভাপতি আবু হাসান হাওলাদার, ইউপি সদস্য সোহেল খান ও কৃষকলীগ সাধারণ সম্পাদক আসাদুজ্জামান নান্টু। আলোচনা শেষে মোড়েলগঞ্জের পোলেরহাট থেকে ইন্দুরকানির অভিমুখে ৪ কিলোমিটার কাপেটিং রাস্তার উদ্ধোধন করা হয়।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

চিতলমারীতে গাঁজাসহ আটক তরুণ মুচলেকায় মুক্ত

সুন্দরবনে বনদস্যু করিম শরীফ বাহিনীর দুই সদস্য আটক, উদ্ধার ৪ জেলে

জাপান-কোরিয়াগামী যুবকদের ভাষা ও ট্রেডভিত্তিক দক্ষতায় ফকিরহাটে স্মার্ট স্কিল প্রশিক্ষণ সম্পন্ন

সুন্দরবনে করিম শরীফ বাহিনীর ৩ সদস্য আটক, অস্ত্র ও গুলিসহ উদ্ধার ৪ জিম্মি জেলে

সুন্দরবনে অস্ত্র ও গুলিসহ বনদস্যু ‘মেজ জাহাঙ্গীর’ আটক

ফকিরহাটে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।