সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মোড়েলগঞ্জ মৎস্য চুরির অভিযোগে মামলা দায়ের, গণপিটুনিতে আহত-৩, | চ্যানেল খুলনা

মোড়েলগঞ্জ মৎস্য চুরির অভিযোগে মামলা দায়ের, গণপিটুনিতে আহত-৩,

বাগেরহাট : বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলা পল্লীতে ঘেরের মৎস্য চুরি করে পালানোর সময় জনতার পিটুনিতে আহত হয়েছে ৩ জন। আহতরা হল, আলি আজিম ফকির (৪৫), সেলিম গাজী (৩৫), মিলন গাজী (২৮)। আহতের মোড়েলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
অভিযোগে জানা গেছে, তেলিগাতি ইউনিয়নের মিস্ত্রিডাঙ্গা গ্রামে ঘের ব্যবসায়ী বিজন মজুমদার ৭ একর বিলান জমিতে গলদা ও সাদা মাছের ঘের করেন। ঘটনার রাতে তার ঘের থেকে মাছ ধরার উদ্যেশে পানি সেচ চলছিল। এসময় আলি আজিম ফকির নেতৃত্বে কতিপয় লোক পূর্বপরিকল্পিতভাবে ঘেরের প্রায় ৯০ হাজার টাকার মাছ নিয়ে পালাচ্ছিল। স্থানীয় লোকজন মাছ চুরির ঘটনাটি টের পেয়ে তাদের ধাওয়া করে মাছ সহ ধরে ফেললে চোরেরা তাদেরকে জীবন নাশের হুমকি দেয়া হয় । এতে ক্ষিপ্ত হয়ে জনতা চোরদের গণপিটুনি দেয়। ঘটনাটির ফাঁড়ি পুলিশতে অবহিত করা হলে পুলিশ ঘটনাস্থল থেকে নৌকা,জাল, মাছ উদ্ধার করে। রাতেই ফাঁড়ির ইন চার্জ সঞ্জয় কুমার ঘটনারস্থল পরিদর্শন করেন।

এ ঘটনায় ঘের মালিক বিজন মজুমদার বাদি হয়ে আলি আজিম ফকির সহ নামীয় ৩ জন ও অজ্ঞাতনামা আরো ২/৩ জনকে আসামী করে মোরেলগঞ্জ থানায় মামলা দায়ের দায়ের হয়েছে বলে থানা অফিসার ইন চার্জ মোহাম্মদ মনিরুল ইসলাম জানান।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে চুরি হওয়া ১১টি গরু উদ্ধার, পিকআপসহ গ্রেপ্তার-৩

ফকিরহাটে এক মাদক সেবনকারীকে কারাদন্ড

বাঘ রক্ষা করা আমাদের জন্য একটি চ্যালেঞ্জ

ফকিরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘের মালিকের মৃত্যু

ফকিরহাটে বুলবুল ফাউন্ডেশনের উদ্যোগে ১০টি ক্লাবে জার্সি ও ফুটবল বিতরণ

ফকিরহাটের ফলতিতা হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।