সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মোড়েলগঞ্জ ধর্ষণ মামলার বাদিকে হুমকির অভিযোগ | চ্যানেল খুলনা

মোড়েলগঞ্জ ধর্ষণ মামলার বাদিকে হুমকির অভিযোগ

মোরেলগঞ্জ প্রতিনিধিঃ বাগেরহাটের  মোরেলগঞ্জে একটি ধর্ষণ মামলার বাদিকে মামলা প্রত্যাহার করে নেওয়ার জন্য চাপ সৃষ্টি ও নানাভাবে হুমকির দেওয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা সদরের কুঠিবাড়ি আশ্রয়ন প্রকল্পের বাসিন্দা হতদরিদ্র জয়নাল আবেদিন এ অভিযোগ করেন।

অভিযোগে বলা হয়েছে, আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা এক প্রতিবন্ধী কিশোরী মেয়েকে গত ২৬ মে রাতে প্রতিবেশী মোবারেক শেখের ছেলে বাবু শেখ পরিকল্পিতভাবে তুলে নিয়ে তার কক্ষে ধর্ষণ করে। পরে এ ঘটনায় থানায় মামলা হলে পুলিশ বাবুকে গ্রেফতার করে। মামলা নং-৩২, তারিখ-২৮/৫/২০. কিছুদিন জেল হাজতে থাকার পরে জামিনে বাড়ি ফিরে বাবু শেখ মামলাটি প্রত্যাহারের জন্য বাদিকে চাপ সৃষ্টি করতে থাকে।

প্রভাবশালী আসামিপক্ষ মামলাটি ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য নান্নাভাবে পায়তারা করছে বলে বাদির অভিযোগ। এ ঘটনায় হতদরিদ্র পরিবারটি ন্যায় বিচারের জন্য সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে চুরি হওয়া ১১টি গরু উদ্ধার, পিকআপসহ গ্রেপ্তার-৩

ফকিরহাটে এক মাদক সেবনকারীকে কারাদন্ড

বাঘ রক্ষা করা আমাদের জন্য একটি চ্যালেঞ্জ

ফকিরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘের মালিকের মৃত্যু

ফকিরহাটে বুলবুল ফাউন্ডেশনের উদ্যোগে ১০টি ক্লাবে জার্সি ও ফুটবল বিতরণ

ফকিরহাটের ফলতিতা হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।