সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মোল্লাহাটের গাংনী ইউপি নির্বাচনে হামলা প্রতি হামলায় আহত ৭ | চ্যানেল খুলনা

মোল্লাহাটের গাংনী ইউপি নির্বাচনে হামলা প্রতি হামলায় আহত ৭

বাগেরহাটের মোল্লাহাটের গাংনী ইউপি নির্বাচনে দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকদের মধ্যে ভোট চাওয়াকে কেন্দ্র করে হামলা প্রতি হামলায় ৭ জন আহতের খবর পাওয়া গেছে। মঙ্গলবার দুপুর ১২টায় উপজেলার গাংনী ইউনিয়নের নগরকান্দি এলাকায় ৪ নং ওয়ার্ডের মেম্বর প্রার্থী মোঃ জাকির বিশ্বাস (টিউবওয়েল) প্রতীক ও প্রতিদ্বন্দ্বি প্রার্থী শেখ মোঃ গোলাম রব্বানী(মোরগ) প্রতীকের সমর্থকদের মধ্যে এ হামলা প্রতি হামলার ঘটনা ঘটে। এঘনায় দু’পক্ষের আহতরা হলেন মতিয়ার শেখের ছেলে বাচ্ছু শেখ (৪১), হান্নান শেখের ছেলে বনি শেখ (৩০), ইলিয়াছ শেখের ছেলে বিপুল শেখ (২৫), রোকন উদ্দিনের ছেলে মোস্তফা শেখ (৬৫), আশরাফুল শেখের ছেলে বশার শেখ (৩৫), লুৎফর শেখের ছেলে মিথুন মোল্লা, ও ফরহাদ মোল্লার ছেলে রাজু মোল্লা। এদের মধ্যে আহত কয়েকজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেে ভর্তি করা হয়েছে।

মোল্লাহাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমেন দাশ জানান , মোল্লাহাট উপজেলার গাংনী ইউপি নির্বাচনে দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকদের মধ্যে ভোট চাওয়াকে কেন্দ্র করে হামলা প্রতি হামলার ঘটনা ঘটে। এঘটনায় কয়েকজন আহত হয়েছে। পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনা স্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ ঘটনায় উভয় পক্ষের ৮ জনকে প্রাথমিক জিজ্ঞাসা বাদের জন্য আটক করে থানায় নিয়ে আসে। বর্তমান পরিস্থিতি স্বাভাবিক আছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে ছয় কেজি গাঁজাসহ আটক-২

ফকিরহাটে শিশুদের প্রারম্ভিক যত্না ও বিকাশ বিষয়ক প্রশিক্ষণ

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু

সুন্দরবনের বনদস্যু বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সদস্য আত্মসমর্পন, এক জেলে উদ্ধার

বাগেরহাটে সরকারি খালের অবৈধ দখল উচ্ছেদ না করেই ফিরে এলেন এমপি-ডিসি

ফকিরহাটে কৃষকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।