সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
মোল্লাহাটে সাংবাদিক রোজিনাকে হেনস্থার প্রতিবাদ ও হয়রানী মামলা প্রত্যাহার দাবীতে মানববন্ধন | চ্যানেল খুলনা

মোল্লাহাটে সাংবাদিক রোজিনাকে হেনস্থার প্রতিবাদ ও হয়রানী মামলা প্রত্যাহার দাবীতে মানববন্ধন

অনুসন্ধানী সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্থার প্রতিবাদে ও তার নামে হয়রানীমূলক মামলা প্রত্যাহার দাবীতে
মোল্লাহাটে পেশাদার সাংবাদিকরা সমাবেশ ও মানববন্ধন করেছে। প্রেসক্লাব মোল্লাহাটের আয়োজনে বৃহস্পতিবার
বিকাল ৩টায় প্রেসক্লাব চত্বরে প্রথমে সমাবেশ ও পরে ক্লাবের সামনের সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সমাবেশ ও মানববন্ধনে সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, রোজিনা ইসলাম একজন অনুসন্ধানী সাংবাদিক হিসেবে তার দায়িত্ব পালন করতে যাওয়ায় তাকে হেনস্থা করাসহ প্রায় ৬ঘন্টা আটক রাখা হয়। এরপর নিজেদের অপরাধ আড়াল করতে তার নামে হয়রানী মূলক মামলা দায়ের এর ধৃষ্টতা দেখিয়েছে সংশ্লিষ্টরা। যেকোন দুর্যোগ ও মাহামারিতে স্বাধীনতার চেতনার এ সরকার সবসময় সফল ও সঠিক উদ্যোগ গ্রহণ করে। দেশের ও জনগণের কল্যাণে সরকারের মহতী উদ্যোগ যথাযথ বাস্তবায়নে সবসময় সাংবাদিকরা সজাগ দৃস্টি রাখে। জাতির পিতার কন্যা জননেত্রী শেখ হাসিনার সরকারের উন্নয়নের সহযোগি সাংবাদিকরা হচ্ছে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। কতিপয় অসাধু কর্মকর্তার এহেন কর্মকান্ডে দেশ ও দেশের বাহিরে সরকারের ভাবমুর্তি ক্ষুন্ন হচ্ছে। এদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণে সরকারের প্রতি আহবান জানান বক্তারা।

প্রেসক্লাব মোল্লাহাটের সভাপতি অধ্যক্ষ শিকদার মোঃ জিননুরাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমানের সঞ্চালনায় এ সমাবেশ ও মানববন্ধনে সংক্ষিপ্ত বক্তব্য দেন সিনিয়র সহ-সভাপতি শরীফ মাসুদুল করিম, সহ-সভাপতি শেখ সোহেলা রানা, সহ-সভাপতি মিয়া পারভেজ আলম, যুগ্ন- সাধারণ সম্পাদক শেখ শাহিনুর ইসলাম শাহিন, কোষাধ্যক্ষ অধ্যাপক অরুন কুমার দাশ, প্রচার সম্পাদক মোঃ মনিরুজ্জামান মোল্লা, নির্বাহী সদস্য বীরমুক্তিযোদ্ধা মোঃ জিন্নাত আলী শিকদার, নির্বাহী সদস্য এস,এম, মিজানুর রহমান, এছাড়া উপস্থিত ছিলেন, বাংলাদেশ বেতারের কন্ঠ শিল্পী সুব্রত কুমার বাইন, সাংবাদিক ইমলাক শেখ, মোঃ মোস্তফা মীর, মোঃ বাশার মোল্লা, আবুল কাশেম কালিম ও আরিফুল ইসলাম রিয়াজ প্রমূখ।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

চিতলমারীতে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার আসামীকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

ফকিরহাটে অটিস্টিক কিশোরীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক

চিতলমারীতে গাঁজাসহ আটক তরুণ মুচলেকায় মুক্ত

সুন্দরবনে বনদস্যু করিম শরীফ বাহিনীর দুই সদস্য আটক, উদ্ধার ৪ জেলে

জাপান-কোরিয়াগামী যুবকদের ভাষা ও ট্রেডভিত্তিক দক্ষতায় ফকিরহাটে স্মার্ট স্কিল প্রশিক্ষণ সম্পন্ন

সুন্দরবনে করিম শরীফ বাহিনীর ৩ সদস্য আটক, অস্ত্র ও গুলিসহ উদ্ধার ৪ জিম্মি জেলে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।