সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মোল্লাহাটে শিশু-কিশোর-কিশোরী কার্যালয়ের ১১তম বর্ষ বরণ অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

মোল্লাহাটে শিশু-কিশোর-কিশোরী কার্যালয়ের ১১তম বর্ষ বরণ অনুষ্ঠিত

বাগেরহাটের মোল্লাহাটে কেককাটা, আলোচনা সভা ও গাছের চারা বিতরণসহ বিভিন্ন কর্মসূচিতে শিশু-কিশোর-কিশোরী কার্যালয়ের ১১ তম বর্ষ বরণ অনুষ্ঠিত হয়েছে। স্বেচ্ছাসেবী ও সামাজিক এ সংগঠনটির আয়োজনে শুক্রবার সকাল ১০ টায় দেড় বোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ বর্ষ বরণ অনুষ্ঠিত হয়।
গাড়ফা পল্লী সমাজের প্রধান মহারাজ সরকারের সভাপতিত্বে এ বর্ষবরণ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওয়াহিদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, দেড় বোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপুল কান্তি বিশ্বাস বিপ্লব ও যুবলীগ নেতা সাজ্জাদ আল ইসলাম মঈন। এছাড়া উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন অধ্যাপক মোহিত কান্তি ঢালী, প্রেসক্লাব মোল্লাহাটের সিনিয়র সহ-সভাপতি শরীফ মাসুদুল করিম ও যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ শাহিনুর ইসলাম শাহিন, ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন কর্মসূচি সংগঠক মোঃ ইদ্রিস আলী, সমাজসেবক মোঃ রিপন চৌধূর। শিশু-কিশোর-কিশোরী কার্যালয়ের পরিচালক সজীব সরকারের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, সংগঠনের সদস্য সুজন, প্রিয়া, পিংকি, তানভীর, সোহেল, আফসানা, স্বর্না, পল্লীসমাজ নেত্রী লক্ষ্মী, মলোতী ও ঝর্না বেগম প্রমুখ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

সুন্দরবনে আলিফ বাহিনীর ১৫ জলদস্যুর আত্মসমর্পণ

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে, মারা গেলেন রামপাল থানার ওসি

মোংলায় ১২০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারী আটক

রামপালে ভ্রাম্যমান আদালতের মাদকবিরোধী অভিযান, ২ জনের কারাদন্ড

মোংলায় সিম ক্লোন করে বিকাশ-নগদের টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ৯

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।