সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মোল্লাহাটে বৈদ্যুতিক ফাঁদে কৃষকের মৃত্যু | চ্যানেল খুলনা

মোল্লাহাটে বৈদ্যুতিক ফাঁদে কৃষকের মৃত্যু

বাগেরহাটের মোল্লাহাটে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে স্পৃষ্ট হয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (৯ মার্চ) সকাল ৭ টার দিকে উপজেলার গাওলা ইউনিয়নের দ্বিগংগা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত কৃষকের নাম স্বপন পোদ্দার (৫০)। তিনি উপজেলার গাওলা ইউনিয়নের দ্বিগংগা গ্রামের ননী গোপাল পোদ্দারের ছেলে।
স্থানীয়রা জানান, স্বপন পোদ্দার নিজ বাড়ির কাছের একটি জমির বোরো ধানের ক্ষেতে ইঁদুর মারার জন্য রাতে গুনোর তার দিয়ে বৈদ্যুতিক ফাঁদ পাতেন। সকালে তিনি ক্ষেতে বিদ্যুৎ বন্ধ করতে গেলে ভুলক্রমে উক্ত ফাঁদে/তারে হাত পড়ে তিনি বিদ্যুৎ পৃষ্ট হণ। পরে প্রবীর পোদ্দার নামে এক কৃষক তাকে ক্ষেতে পড়ে থাকতে দেখে স্থানীয়দের নিয়ে উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মোল্লাহাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমেন দাশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

ইঞ্জিন বিকল হয়ে তিন দিন সাগরে, ১৬ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী

মোংলায় লোভ দেখিয়ে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণ

গোল্ডেন জিপিএ ৫ দেখা হলোনা চিতলমারীর স্বস্তিদ্বীপের

ফকিরহাটে বাড়ছে ধৈঞ্চা চাষ, কমছে রাসায়নিক সারের নির্ভরতা

ফকিরহাটে চুরি হওয়া ১১টি গরু উদ্ধার, পিকআপসহ গ্রেপ্তার-৩

ফকিরহাটে এক মাদক সেবনকারীকে কারাদন্ড

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।