সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মোল্লাহাটে বীর মুক্তিযোদ্ধা মোঃ মুজিবুর রহমানের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন | চ্যানেল খুলনা

মোল্লাহাটে বীর মুক্তিযোদ্ধা মোঃ মুজিবুর রহমানের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

বাগেরহাটের মোল্লাহাটে সাবেক উপজেলা সহকারী মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ মুজিবুর রহমান মিয়া (৬৩) ইন্তেকাল করেছেন, ইন্নালিল্লাহি ওয়া-ইন্নাইলাহি রাজিউন। শুক্রবার সন্ধ্যায় হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে নিজ বাড়িতে তিনি মৃত্যু বরণ করেন। তার বাড়ি উপজেলার আজুড়ি ইউনিয়নের কাহালপুর গ্রামে।
শনিবার সকাল ১১ টায় তার রাষ্ট্রীয় মর্যাদা প্রদান ও জানাযার নামাজ নিজ বাড়িড়ে অনুষ্ঠিত হয়। এরপর স্থানীয় কাহালপুর আবুহুরাইরা (রাঃ) মাদ্রাসা কবরস্থানে তাঁকে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি এক স্ত্রী, এক পুত্র, দুই কন্যা, নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।
বীর মুক্তিযোদ্ধা মোঃ মুজিবুর রহমান মিয়ার রাষ্ট্রীয় মর্যাদা ও জানাযার নামাজের সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও বাগেরহাট জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহিনুল আলম ছানা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ওয়াহিদ হোসেন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমেন দাশ, বীর মুক্তিযোদ্ধা মোঃ মুজিবুর রহমানের ভাতিজা পিরোজপুর কারাগারের কর্মকর্তা (জেলার) মোঃ ইকবাল হোসেন শামিম, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোস্তাফিজুর রহমান বিশ্বাস, ইউপি চেয়ারম্যান শেখ রেজাউল কবীর, মোঃ মনিরুজ্জামান মিয়া, শেখ রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক মোঃ হাসান মোল্লা হায়দার, মোঃ নজরুল ইসলাম মিল্টন, মোঃ জিকরুল আলম মিয়া, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
বীর-মুক্তিযোদ্ধা মোঃ মুজিবুর রহমান মিয়ার মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন পূর্বক গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন। একই সাথে সমবেনা ও শোক বিবৃতি দিয়েছেন উপজেলা চেয়ারম্যান, আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও বাগেরহাট জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহীনুল আলম ছানা।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

ইঞ্জিন বিকল হয়ে তিন দিন সাগরে, ১৬ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী

মোংলায় লোভ দেখিয়ে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণ

গোল্ডেন জিপিএ ৫ দেখা হলোনা চিতলমারীর স্বস্তিদ্বীপের

ফকিরহাটে বাড়ছে ধৈঞ্চা চাষ, কমছে রাসায়নিক সারের নির্ভরতা

ফকিরহাটে চুরি হওয়া ১১টি গরু উদ্ধার, পিকআপসহ গ্রেপ্তার-৩

ফকিরহাটে এক মাদক সেবনকারীকে কারাদন্ড

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।