সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মোল্লাহাটে পুলিশের উপর হেফাজত কর্মীদের হামলা, গ্রেফতার ২ | চ্যানেল খুলনা

মোল্লাহাটে পুলিশের উপর হেফাজত কর্মীদের হামলা, গ্রেফতার ২

বাগেরহাটের মোল্লাহাটে পুলিশের উপর হেফাজত কর্মীদের হামলার ঘটনায় রাকিন সরদার ও ত্রাণ মোল্লা নামের হেফাজতের দুই কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে মোল্লাহাট উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এর আগে পুলিশের উপর হেফাজত কর্মীদের হামলার ঘটনায় মোল্লাহাট থানায় মামলা দায়ের করা হয়। সোমবার (১৯ এপ্রিল) রাতে মোল্লাহাট থানার এসআই মোঃ শাহিনুর রহমান বাদী হয়ে ২৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত শতাধিক ব্যক্তিকে আসামী করে এই মামলা দায়ের করেন। মামলায় হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ন মহাসচিব মাওলানা মামুনুল হকের আত্মীয় আব্দুল্লাহ খন্দোকারকে প্রধান আসামী করা হয়েছে। রাতেই এই ঘটনায় সম্পৃক্ত থাকায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, মোল্লাহাট উপজেলার উদয়পুর আড়–য়াকান্দি গ্রামের রাকিন সরদার ও ত্রাণ মোল্লা।
মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী গোলাম কবির বলেন, পুলিশের উপর হেফাজত কর্মীদের হামলার ঘটনায় ২৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত অনেককে আসামী করে মামলা দায়ের করা হয়েছে। ঘটনার সাথে জড়িত দুইজনকে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি। অন্য আসামীদের গ্রেফতারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, সোমবার (১৯ এপ্রিল) সকাল পৌনে ১১টায় হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ন মহাসচিব মাওলানা মামুনুল হককে গ্রেফতারের প্রতিবাদে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের সড়কে মিছিলের প্রস্তুতি নিলে পুলিশ বাধা দেয়। এসময় হেফাজত কর্মীরা পুলিশের উপর হামলা করে। হামলায় মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী গোলাম কবিরসহ অন্তত ৭ পুলিশ সদস্য আহত হন। পরবর্তীতের আহতদের মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে চুরি হওয়া ১১টি গরু উদ্ধার, পিকআপসহ গ্রেপ্তার-৩

ফকিরহাটে এক মাদক সেবনকারীকে কারাদন্ড

বাঘ রক্ষা করা আমাদের জন্য একটি চ্যালেঞ্জ

ফকিরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘের মালিকের মৃত্যু

ফকিরহাটে বুলবুল ফাউন্ডেশনের উদ্যোগে ১০টি ক্লাবে জার্সি ও ফুটবল বিতরণ

ফকিরহাটের ফলতিতা হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।