সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মোল্লাহাটে পুলিশের অভিযানে ফেন্সিডিল ও গাঁজাসহ দুই মাদক কারবারী গ্রেপ্তার | চ্যানেল খুলনা

মোল্লাহাটে পুলিশের অভিযানে ফেন্সিডিল ও গাঁজাসহ দুই মাদক কারবারী গ্রেপ্তার

বাগেরহাটের মোল্লাহাটে পৃথক পৃথক অভিযানে ফেন্সিডিল ও গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মোল্লাহাট থানা পুলিশ। শনিবার দিবাগত রাত ১ টার দিকে উপজেলার গাওলা ইউনিয়নের সুড়িগাতী গ্রামের জনৈক জাকির মোল্লার ঘরের পেছন থেকে ১০ বোতল ফেন্সিডিলসহ আসামী রবিউল ইসলামকে (৩৫) গ্রেপ্তার করা হয়। আসামী রবিউল ইসলাম ফকিরহাট উপজেলার আড়ুয়াডাঙ্গা গ্রামের হেকমত আলী সরদারের ছেলে। অপর অভিযানে রোববার দিবাগতরাত ১ টার দিকে উপজেলার কুলিয়া ইউনিয়নের নতুন ঘোষগাতী থেকে আসামী আজগর আলী শেখকে (২৭) এক কেজি গাঁজাসহ আটক করা হয়। আসামী আজগর আলী শেখ উপজেলা নতুন ঘোষগাতী গ্রামের আসরাফ আলী শেখের ছেলে। আসামীদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু হয়েছে। সোমবার সকালে আসামীদের বাগেরহাট জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
মোল্লাহাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমেন দাশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে পৃথক পৃথক অভিযানের মাধ্যমে ১০ বোতল ফেন্সিডিলসহ আসামী রবিউল ইসলাম ও ১ কেজি গাঁজাসহ আসগর আলী শেখকে গ্রেপ্তার করা হয় । নিয়মিত মামলা রুজুর পর আসামীদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে ছয় কেজি গাঁজাসহ আটক-২

ফকিরহাটে শিশুদের প্রারম্ভিক যত্না ও বিকাশ বিষয়ক প্রশিক্ষণ

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু

সুন্দরবনের বনদস্যু বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সদস্য আত্মসমর্পন, এক জেলে উদ্ধার

বাগেরহাটে সরকারি খালের অবৈধ দখল উচ্ছেদ না করেই ফিরে এলেন এমপি-ডিসি

ফকিরহাটে কৃষকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।