সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
মোল্লাহাটে পল্লী সঞ্চয় ব্যাংকের অক্সিজেন সিলিন্ডার প্রদান | চ্যানেল খুলনা

মোল্লাহাটে পল্লী সঞ্চয় ব্যাংকের অক্সিজেন সিলিন্ডার প্রদান

বাগেরহাটের মোল্লাহাটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২১ পালন উপলক্ষে বৈশিক মহামারি করোনা ভাইরাস প্রতিরোধে পল্লী সঞ্চয় ব্যাংকের উদ্যোগে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেকে অক্সিজেন সিলিন্ডার প্রদান করা হয়েছে। মোল্লাহাট উপজেলা প্রশাসনের সহযোগিতায় বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ অক্সিজেন প্রদান/ হস্তান্তর অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওয়াহিদ হোসেন পল্লী সঞ্চয় ব্যাংকের পক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা: আব্দুল আউয়াল এর নিকট এ অক্সিজেন হস্তান্তর করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, কেআর কলেজের অধ্যক্ষ এল জাকির হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মাসুম খান, পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক অভিজিৎ রানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মফিজুর রহমান সজল, ইউপি চেয়ারম্যান শেখ রফিকুল ইসলামসহ উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের সকল কর্মচারীবৃন্দ।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

হাজী আব্দুল হামিদ মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

হাজী আব্দুল হামিদ মাধ্যমিক বিদ্যালয়ে ২ দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

চিতলমারীতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপনের প্রস্তুতি সভা

ফকিরহাটে বাসের চাপায় চতুর্থ শ্রেণির ছাত্রের মৃত্যু

ফকিরহাটে তেলের সংকট মোকাবেলায় অভিযান, জরিমানা

সুন্দরবনের ‘কুখ্যাত বনদস্যু’ ছোট সুমন বাহিনীর আস্তানা ধ্বংস ও মালামাল জব্দ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।