সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
মোল্লাহাটে নারী উদ্যোক্তাদের ব্যবসা সম্প্রসারণে প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

মোল্লাহাটে নারী উদ্যোক্তাদের ব্যবসা সম্প্রসারণে প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

বাগেরহাটের মোল্লাহাট উপজেলার ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের ব্যবসা সম্প্রসারণ বিষয়ক সপ্তাহ ব্যাপী প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন, স্থানীয় সরকার বিভাগ ও জাইকার আয়োজনে সপ্তাহব্যাপী এ প্রশিক্ষণের সমাপনী বুধবার দুপুর ১২ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওয়াহিদ হোসেনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান শাহিনুল আলম ছানা। বিশেষ অতিথি ছিলেন, মহিলা ভাইস চেয়ারম্যান রুবিয়া বেগম, ইউপি চেয়ারম্যান শেখ রেজাউল কবির ও শেখ রফিকুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস, এম, মিজানুর রহমান ও সমবায় কর্মকর্তা এবিএম মোর্শেক আহমেদ।
এছাড়া উপস্থিত ছিলেন, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, জৈষ্ঠ্য সহ-সভাপতি শরীফ মাসুদুল করিম ও যুগ্মসাধারণ সম্পাদক শেখ শাহিনুর ইসলাম শাহিন, উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর (ইউ ডি এফ) নুরজাহান খাতুন, মহিলা বিষয়ক কর্মকর্তা রুনীয়া আক্তার ও তথ্য আপা যুথিকা বিশ্বাস প্রমূখ।
এসময় অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান শাহীনুল আলম ছানা বলেন, আপনারা ঘরে বসে থাকবেন না, এ প্রশিক্ষণের মাধ্যমে যে জ্ঞান অর্জন করেছেন, তা কাজে লাগাবেন, এতে প্রয়োজনে সহযোগিতা করা হবে।
অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওয়াহিদ হোসেন বলেন, প্রশিক্ষণ লব্ধ জ্ঞান কাজে লাগিয়ে যেমন আপনাদের জীবন মান ও অর্থনৈতিক উন্নয়ন করতে পারবেন, তেমন প্রধানমন্ত্রী ঘোষিত উন্নত বাংলাদেশ বিনির্মাণে অবদান রাখতে পারবেন। আর যদি কাজ না করেন তাহলে নিজের/ পারিবারিক / সামাজিক কোনো ক্ষেত্রেই সফল হতে পারবেন না।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

হাজী আব্দুল হামিদ মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

হাজী আব্দুল হামিদ মাধ্যমিক বিদ্যালয়ে ২ দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

চিতলমারীতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপনের প্রস্তুতি সভা

ফকিরহাটে বাসের চাপায় চতুর্থ শ্রেণির ছাত্রের মৃত্যু

ফকিরহাটে তেলের সংকট মোকাবেলায় অভিযান, জরিমানা

সুন্দরবনের ‘কুখ্যাত বনদস্যু’ ছোট সুমন বাহিনীর আস্তানা ধ্বংস ও মালামাল জব্দ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।