সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
মোল্লাহাটে নানা আয়োজনে ডিজিটাল বাংলাদেশ দিবস উদযাপন | চ্যানেল খুলনা

মোল্লাহাটে নানা আয়োজনে ডিজিটাল বাংলাদেশ দিবস উদযাপন

‘ডিজিটাল বাংলাদেশের অর্জন, উপকৃত সকল জনগণ’ এ প্রতিপাদ্যের আলোকে বাগেরহাটের মোল্লাহাটে নানা আয়োজনে ডিজিটাল বাংলাদেশ দিবস-২০২১ উদযাপিত হয়েছে। দিবসটি উদযাপনে রোববার সকাল সাড়ে ১০ টায় এক র‌্যালি বিভিন্ন সড়ক ঘরে শুরুর স্থল উপজেলা পরিষদ চত্ত্বরে ফিরে শেষ হয়। পরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অংশ গ্রহনে  উপজেলা অপারাজিতা মিলনায়তনে  উপস্থিত বক্তৃতা/কুইজ/প্রেজেন্টেশন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহযোগিতায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ওয়াহিদ হোসেনের সভাপতিত্বে উক্ত সকল অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহিনুল আলম ছানা, বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, উপজেলা সহকারী প্রোগ্রামার তানিয়া ফেরদৌসীর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা অনিমেষ বালা, যুব উন্নয়ন কর্মকর্তা এস এম মিজানুর রহমান, নির্বাচন কর্মকর্তা প্রবীর কুমার মল্লিক, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ কামাল হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোসাঃ কামরুননেছা, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোস্তাফিজুর রহমান বিশ্বাস, একাডেমিক সুপার রামপদ বিশ্বাস, ইউপি চেয়ারম্যান এস, কে হায়দার মামুন, শিকদার উজির আলী,শেখ রফিকুল ইসলাম, মনোরঞ্জন পাল, মোঃ মিজানুর রহমান মোল্লা, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, সিনিয়র সহ-সভাপতি শরীফ মাসুদুল করিম, যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ শাহিনুর ইসলাম শাহিনসহ শিক্ষক ও ইউডিসি উদ্যোক্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

চিতলমারীতে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার আসামীকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

ফকিরহাটে অটিস্টিক কিশোরীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক

চিতলমারীতে গাঁজাসহ আটক তরুণ মুচলেকায় মুক্ত

সুন্দরবনে বনদস্যু করিম শরীফ বাহিনীর দুই সদস্য আটক, উদ্ধার ৪ জেলে

জাপান-কোরিয়াগামী যুবকদের ভাষা ও ট্রেডভিত্তিক দক্ষতায় ফকিরহাটে স্মার্ট স্কিল প্রশিক্ষণ সম্পন্ন

সুন্দরবনে করিম শরীফ বাহিনীর ৩ সদস্য আটক, অস্ত্র ও গুলিসহ উদ্ধার ৪ জিম্মি জেলে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।