সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মোল্লাহাটে নতুন ইউএইচএফপিও সহ ৯জন চিকিৎসকের যোগদান ও বরণ অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

মোল্লাহাটে নতুন ইউএইচএফপিও সহ ৯জন চিকিৎসকের যোগদান ও বরণ অনুষ্ঠিত

বাগেরহাটের মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ মোছাঃ মাহফুজা খাতুন ও ৪২তম বিসিএস এর মাধ্যমে ৮জন চিকিৎসকের যোগদান ও বরণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা মোছাঃ মাহফুজা খাতুন রবিবার যোদন করলেও ৮জন চিকিৎসক সোমবার যোগদান করাসহ একই সাথে ৯জনকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে সোমবার দুপুরে উক্ত বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোরের সিভিল সার্জন, (মোল্লাহাট স্বাস্থ্য বিভাগের উন্নয়নের কারিগর, সাবেক উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা) ডাঃ বিপ্লব কান্তি বিশ্বাস।
আরএমও ডাঃ আব্দুল আউয়ালের সভাপতিত্বে ও ডাঃ জব্বার ফারুকীর সঞ্চালনায় উক্তানুষ্ঠানে উপস্থিত ছিলেন, ডাঃ রায়হান, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সকল চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী।
উল্লেখ্য, ৪২তম বিসিএস এর মাধ্যমে নতুন যোগদানকারী চিকিৎসকরা হলেন, ডাঃ বিভূতি মল্লিক, ডাঃ ফাহমিদা শবনম, ডাঃ রিফাত মাহমুদ, ডাঃ সমাপ্তি বিশ্বাস, ডাঃ এস.এম. আব্দুল আজিজ, ডাঃ ইমরান রায়হান, ডাঃ ফাতিমা জাহান (মিতি) ও ডাঃ প্রিয়াংকা মিত্র।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে ছয় কেজি গাঁজাসহ আটক-২

ফকিরহাটে শিশুদের প্রারম্ভিক যত্না ও বিকাশ বিষয়ক প্রশিক্ষণ

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু

সুন্দরবনের বনদস্যু বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সদস্য আত্মসমর্পন, এক জেলে উদ্ধার

বাগেরহাটে সরকারি খালের অবৈধ দখল উচ্ছেদ না করেই ফিরে এলেন এমপি-ডিসি

ফকিরহাটে কৃষকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।