সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মোল্লাহাটে ত্রিমুখী সংঘর্ষে আহত ৫ | চ্যানেল খুলনা

মোল্লাহাটে ত্রিমুখী সংঘর্ষে আহত ৫

বাগেরহাটের মোল্লাহাটে খুলনা-মাওয়া মহাসড়কে দু’টি ট্রাক ও একটি ইজিবাইকের ত্রিমুখী সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। মঙ্গলবার দুপুর ২ টার দিকে জয়ডিহি বাসস্ট্যান্ড নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় গুরুতর আহত ইজিবাইকের চালক রেজাউল শেখ (২৫) এবং ইজিবাইকের যাত্রী দিলিপ রায় (৪৫) ও ট্রাকের আরোহী ফজলুর রহমান (৪৯) এর পরিচয় পাওয়া গেছে। এছাড়া আহত অজ্ঞাত দুইজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে। আহত ইজিবাইক চালক রেজাউল শেখ উপজেলার হাড়িদাহ গ্রামের মৃত ইউসুফ শেখের ছেলে এবং যাত্রী আহত দিলিপ রায় গোপালগঞ্জ জেলার ঘোনাপাড়া গ্রামের শান্তি রায়ের ছেলে। এছাড়া ট্রাকের আরোহী ফজলুর রহমান যশোর জেলার নাভারোন এলাকার আতর আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শী ও ট্রাফিক পরিদর্শক (টিআই) আবুল হাসান জানান, গোপালগঞ্জের দিক থেকে খূলনার দিকে আগত একটি ট্রাক জয়ডিহি বাসস্ট্যান্ড এলাকায় একটি ইজিবাইককে ধাক্কা দিলে সেটি দুরে ছিটকে পড়ে। এরপর বিপরিত দিক (খুলনার দিক) হতে আসা অপর একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ দুর্ঘটনায় আহতদেরকে প্রথমে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। এদের মাঝে আশংকা জনক হওয়ায় ইজিবাইকের যাত্রী ও চালককে খুমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

সুন্দরবনে আলিফ বাহিনীর ১৫ জলদস্যুর আত্মসমর্পণ

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে, মারা গেলেন রামপাল থানার ওসি

মোংলায় ১২০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারী আটক

রামপালে ভ্রাম্যমান আদালতের মাদকবিরোধী অভিযান, ২ জনের কারাদন্ড

মোংলায় সিম ক্লোন করে বিকাশ-নগদের টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ৯

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।