সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মোল্লাহাটে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সভা ও মাশারী বিতরণ | চ্যানেল খুলনা

মোল্লাহাটে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সভা ও মাশারী বিতরণ

বাগেরহাটের মোল্লাহাটে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সভা ও অসহায়-দুস্থদের মাঝে মশারী বিতরণ করা হয়েছে। মোল্লাহাট ফাউন্ডেশনের আয়োজনে এর নিজস্ব কার্যালয়ে শুক্রবার বিকাল ৩টায় এ সচেতনতা সভা ও মশারী বিতরণ করা হয়।
মোল্লাহাট ফাউন্ডেশনের সভাপতি শহিদ মেহফুজ রচার সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা অবঃ যুগ্ন-সচিব প্রনয় কান্তি বিশ্বাস, বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওয়াহিদ হোসেন, সহকারি এটর্নি জেনারেল কাজি শাহানারা পারভীন ও ফাউন্ডেশনের সদস্য মোঃ শাহিন-উল আলম।
এছাড়া উপস্থিত ছিলেন প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, উপজেলা আ’লীগের প্রচার সম্পাদক এস,এম, নাসির উদ্দিন, প্রধান শিক্ষক বিপুল কান্তি বিশ্বাস, প্রেসক্লাব মোল্লাহাটের সিনিয়র সহ-সভাপতি শরীফ মাসুদুল করিম ও যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ শাহিনুর ইসলাম শাহিন, যুবলীগ নেতা ফারুক শেখ, রুবেল কাজি, আসাদ মোল্লা, মোল্লাহাট ফাউন্ডেশনের সদস্য সৌরভ শেখ, ডাঃ বিএম খালিদ এরফান আলী, শেখ সোহেল নতুন, আবুল কাশেম কালিম প্রমূখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রেসক্লাব মোল্লাহাটের সহ-সভাপতি ফাউন্ডেশনের সদস্য শেখ সোহেল রানা।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

ইঞ্জিন বিকল হয়ে তিন দিন সাগরে, ১৬ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী

মোংলায় লোভ দেখিয়ে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণ

গোল্ডেন জিপিএ ৫ দেখা হলোনা চিতলমারীর স্বস্তিদ্বীপের

ফকিরহাটে বাড়ছে ধৈঞ্চা চাষ, কমছে রাসায়নিক সারের নির্ভরতা

ফকিরহাটে চুরি হওয়া ১১টি গরু উদ্ধার, পিকআপসহ গ্রেপ্তার-৩

ফকিরহাটে এক মাদক সেবনকারীকে কারাদন্ড

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।