সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
মোল্লাহাটে গোয়ালঘর পোড়ানোর অভিযোগ! | চ্যানেল খুলনা

মোল্লাহাটে গোয়ালঘর পোড়ানোর অভিযোগ!

বাগেরহাটের মোল্লাহাটে বাড়িতে কেউ না থাকার সুযোগে রাতের আঁধারে আগুন ধরিয়ে গোয়াল ঘর পোড়ানোর অভিযোগ পাওয়া গেছে। উপজেলার শাসন গ্রামের মাদ্রসা পাড়া এলাকায় গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে জনৈক কামরুল শেখের গোয়ালঘর আগুনে পোড়ানোর এ ঘটনা ঘটে। তবে, ওই ঘর ভষ্মিভূত হওয়ার আগেই নিকটস্থ মাদ্রসার ছাত্র ও চুনখোলা ক্যাম্প পুলিশ ওই বাড়িতে পৌছে আগুন নেভাতে সক্ষম হয়।
ঘর মালিক কামরুল শেখের মা সালেহা বেগম (৭০) ও বড়ভাই ফরিদ শেখ জানান, আসাদ শেখ ও মনির শেখ হত্যাকান্ড নিয়ে এলাকায় প্রকাশ্য দু’টি পক্ষ রয়েছে। তাদের প্রতিপক্ষ ও হত্যা মামলার আসামীরা জামিনে মুক্তি পেয়ে বিভিন্ন প্রকার হুমকী দিচ্ছে। তারই ধারাবাহিকতায় প্রতিপক্ষরাই হয়তো ফাকা বাড়ির গোয়াল ঘরে আগুন ধরিয়ে দিয়েছে। ঘর মালিক কামরুল শেখের স্ত্রী লিপিয়া বেগম (৩০) জানান, প্রতিবেশী প্রতিপক্ষের প্রবাসী ওহিদ শরীফের স্ত্রী রুমা বেগমের হুমকীতে তারা বাড়ি ছেড়ে বিভিন্ন আতœীয়দের কাছে থাকছেন। তিনি অসুস্থ্য এবং ঘটনার রাতেও তারা কেউ বাড়িতে ছিলেন না। মোবাইল ফোনে জানতে পেরে বাড়িতে আসছেন। কে বা কারা আগুন ধরিয়েছে তা জানতে পারেন নাই। এ ঘটনার তদন্ত পূর্বক প্রকৃত দুস্কৃতিকারীদের বিচার দাবী করেন তিনি।
প্রতিপক্ষের প্রবাসী ওহিদ শরীফের স্ত্রী রুমা বেগম জানান, মাদ্রাসার ছাত্রদের কাছ থেকে তিনি প্রথমে শুনেছেন আগুন লাগার বিষয়। তিনি ওই ছাত্রদেরকে ঘর মালিকের আপন জনদের খবর দিতে বলেছেন এবং তারা খবরও দিয়েছন। তবু ঘর মালিক কামরুলের আপনজনরা আগুন নেভাতে না আসার এক পর্যায়ে মাদ্রসার ছাত্ররা ও পুলিশ আগুন নেভায় বলেও জানান তিনি। এ ছাড়া তিনি কোন প্রকার হুমকী দেন নাই বলেও উল্লেখ করেন।
এবিষয়ে মোল্লাহাট থানা অফিসার ইনচার্জ সোমেন দাশ মুঠোফোনে জানান, গোয়াল ঘরে আগুনের বিষয়টি সঠিক, ওই ঘর মালিকের আপনজনরা দেখারপরও আগুন নেভানোর চেস্টা করে নাই। নিকটস্থ মাদ্রসার ছেলেরা ও পুলিশ পৌছে আগুন নিয়ন্ত্রণ করে।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

চিতলমারীতে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার আসামীকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

ফকিরহাটে অটিস্টিক কিশোরীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক

চিতলমারীতে গাঁজাসহ আটক তরুণ মুচলেকায় মুক্ত

সুন্দরবনে বনদস্যু করিম শরীফ বাহিনীর দুই সদস্য আটক, উদ্ধার ৪ জেলে

জাপান-কোরিয়াগামী যুবকদের ভাষা ও ট্রেডভিত্তিক দক্ষতায় ফকিরহাটে স্মার্ট স্কিল প্রশিক্ষণ সম্পন্ন

সুন্দরবনে করিম শরীফ বাহিনীর ৩ সদস্য আটক, অস্ত্র ও গুলিসহ উদ্ধার ৪ জিম্মি জেলে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।