সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মোল্লাহাটে করোনা সংক্রমণ রোধে চলছে অভিযান ও কঠোর লকডাউন | চ্যানেল খুলনা

মোল্লাহাটে করোনা সংক্রমণ রোধে চলছে অভিযান ও কঠোর লকডাউন

বাগেরহাটের মোল্লাহাটে করোনা (কোভিড-১৯) এর সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সরকার ঘোষিত নিয়মে কঠোর লকডাউন যথাযথভাবে পালনসহ উপজেলা প্রশাসনের তরফ থেকে পরিচালিত হচ্ছে অভিযান। গত বৃহস্পতি ও শুক্রবার কঠোর লকডাউনের ১ম ও ২য় দিনে সরকার ঘোষিত নিয়মে/নির্দেশনার আলোকে এ লকডাউন ও অভিযান পরিচালিত হয়। এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ওয়াহিদ হোসেন এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিন্দ্য মন্ডল। এতে সহযোগিতা করেন থানা অফিসার ইনচার্জ কাজি মোঃ গোলাম কবিরসহ সংশ্লিষ্ট সকলে।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওয়াহিদ হোসেন জানান, বাগেরহাট জেলার মধ্যে মোল্লাহাটে করোনার প্রাদূর্ভাব বা সংক্রমিতের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় সকলকে এর থেকে নিরাপদ রাখতে (স্বাস্থ্য বিধির আওতায় আনতে) নিয়িমিত এ অভিযান চলছে এবং আগামীতেও চলবে। যারা এ অভিযানের আওতায় আসবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ বিপ্লব কান্তি বিশ্বাস জানান, গত ৭দিনে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হতে মোট ১৪৫ জনের নমুনা টেস্টে ৮৬ জনের করোনা শনাক্ত (পজেটিভ) হয়। এর মধ্যে গতকাল ২৮ জনের টেস্টে ১৮ জনের করোনা শনাক্ত হয়। এরপূর্বে বুধবার ২২ টেস্টে ১৫, মঙ্গলবার ২৫ টেস্টে ১৩, সোমবার ১৯ টেস্টে ১৩ জন, রবিবার ১৮ টেস্টে ১১, শনিবার ১৫ টেস্টে ১০ জন এবং বৃহস্পতিবার ১০ জনের টেস্টে ৬ জনের করোনা শনাক্ত হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

ইঞ্জিন বিকল হয়ে তিন দিন সাগরে, ১৬ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী

মোংলায় লোভ দেখিয়ে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণ

গোল্ডেন জিপিএ ৫ দেখা হলোনা চিতলমারীর স্বস্তিদ্বীপের

ফকিরহাটে বাড়ছে ধৈঞ্চা চাষ, কমছে রাসায়নিক সারের নির্ভরতা

ফকিরহাটে চুরি হওয়া ১১টি গরু উদ্ধার, পিকআপসহ গ্রেপ্তার-৩

ফকিরহাটে এক মাদক সেবনকারীকে কারাদন্ড

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।