সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
মোল্লাহাটে করোনা প্রতিরোধে স্থানীয় নেতৃবৃন্দের ভূমিকা বিষয়ক সভা অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

মোল্লাহাটে করোনা প্রতিরোধে স্থানীয় নেতৃবৃন্দের ভূমিকা বিষয়ক সভা অনুষ্ঠিত

বাগেরহাটের মোল্লাহাটে কমিউনিটিতে ভাইরাস প্রতিরোধে স্থানীয় নেতৃবৃন্দের ভূমিকা বিষয়য়ে ইউনিয়ন ভিত্তিক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। কোভিড-১৯ মোকাবেলায় কমিউনিটি সম্পৃক্তকরণ ও কমিউনিটি ক্লিনিক কার্যক্রম জোরদারকরণ প্রকল্প’র আওতায় ব্র্যাক স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা কর্মসূচির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। চুনখোলা ইউনিয়নের সংশ্লিষ্ট নেতৃবৃন্দের সমন্বয়ে মঙ্গলবার সকালে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ বিপ্লব কান্তি বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন প্রেস ক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান ও স্বাস্থ্য পরিদর্শক দিলীপ কুমার বিশ্বাস। ব্র্যাকের এরিয়া ম্যানেজার মনি মোহন হালদার’র সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন প্রেস ক্লাব মোল্লাহাটের সিনিয়র সহ-সভাপতি শরীফ মাসুদুর করিম, যুগ্ন-সাধারণ সম্পাদক শেখ শাহিনুর ইসলাম শাহিন ও প্রচার সম্পাদক মোঃ মনিরুজ্জামান মোল্লাসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে দুইদিন ব্যাপী বিজ্ঞান বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

হাজী আব্দুল হামিদ মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

হাজী আব্দুল হামিদ মাধ্যমিক বিদ্যালয়ে ২ দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

চিতলমারীতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপনের প্রস্তুতি সভা

ফকিরহাটে বাসের চাপায় চতুর্থ শ্রেণির ছাত্রের মৃত্যু

ফকিরহাটে তেলের সংকট মোকাবেলায় অভিযান, জরিমানা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।