সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মোল্লাহাটে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

মোল্লাহাটে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত

বাগেরহাটের মোল্লাহাটে সরকারি ওয়াজেদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। দোয়া ও আলোচনা সভাসহ বিভিন্ন কার্যক্রমের মধ্য দিয়ে সোমবার সকালে অত্র বিদ্যালয় প্রাঙ্গণে এ বিদায় সম্বর্ধনা অনুষ্ঠিত হয়।
সরকারি ওয়াজেদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওয়াহিদ হোসেনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহীনুল আলম ছানা, বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) অনিন্দ্য মণ্ডল, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সেলিম রেজা, থানা অফিসার ইনচার্জ সোমেন দাস, কেআর কলেজের অধ্যক্ষ এল জাকির হোসেন ও উপজেলা একাডেমিক সুপারভাইজার রাম পদ বিশ্বাস।
অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম ফরিদ আহমেদের সার্বিক সঞ্চালনায় এ অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান শেখ রেজাউল কবির ও শেখ রফিকুল ইসলাম, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান ও জ্যেষ্ঠ সহ-সভাপতি শরীফ মাসুদুল করিম, অবসরপ্রাপ্ত শিক্ষক মোঃ বদিউজ্জামান মিয়া ও বিএম নাসিরুদ্দিন প্রমূখ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে ছয় কেজি গাঁজাসহ আটক-২

ফকিরহাটে শিশুদের প্রারম্ভিক যত্না ও বিকাশ বিষয়ক প্রশিক্ষণ

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু

সুন্দরবনের বনদস্যু বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সদস্য আত্মসমর্পন, এক জেলে উদ্ধার

বাগেরহাটে সরকারি খালের অবৈধ দখল উচ্ছেদ না করেই ফিরে এলেন এমপি-ডিসি

ফকিরহাটে কৃষকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।