সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
মোল্লাহাটে ইমামদের মাঝে শেখ হেলাল উদ্দীন এমপি’র ঈদ উপহার প্রদান | চ্যানেল খুলনা

মোল্লাহাটে ইমামদের মাঝে শেখ হেলাল উদ্দীন এমপি’র ঈদ উপহার প্রদান

বাগেরহাটের মোল্লাহাট উপজেলাধীন সকল মসজিদের ইমামদের মাঝে জননেতা শেখ হেলাল উদ্দীন এমপি’র পক্ষ থেকে ঈদের খাদ্য সামগ্রী উপহার প্রদান করা হয়েছে। এ উপজেলার মোট ২১’শ পরিবারকে ঈদ উপহার প্রদানের উদ্বোধনীতে রবিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে ৩৯৮ জন ইমামকে এ উপহার সামগ্রী প্রদান করা হয়। এছাড়া একই দিনে ২০০ জন বীর মুক্তিযোদ্ধাকে একই উপহার সামগ্রী প্রদান করা হয়েছে।
জননেতা শেখ হেলাল উদ্দীন এমপি’র পক্ষে এসকল ঈদ উপহার বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান শাহীনুল আলম ছানা ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওয়াহিদ হোসেন। এসময় উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, সহকারী কমিশনার (ভূমি) অনিন্দ্য মন্ডল, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ বিপ্লব কান্তি বিশ্বাস, থানা অফিসার ইনচার্জ কাজি গোলাম কবীর, হাইওয়ে পুলিশ পরিদর্শক আবু হাসান, অধ্যক্ষ এল জাকির হোসেন, উপজেলা প্রকৌশলী মোঃ শওকত হোসেন, আ’লীগ নেতা ইউপি চেয়ারম্যান এসকে হায়দার মামুন, শেখ রেজাউল কবীর, শেখ রফিকুল ইসলাম, আ’লীগ নেতা এস,এম, নাসির উদ্দিন, আবুল বাশার মোল্লা, প্রেস ক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান প্রমূখ।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

হাজী আব্দুল হামিদ মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

হাজী আব্দুল হামিদ মাধ্যমিক বিদ্যালয়ে ২ দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

চিতলমারীতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপনের প্রস্তুতি সভা

ফকিরহাটে বাসের চাপায় চতুর্থ শ্রেণির ছাত্রের মৃত্যু

ফকিরহাটে তেলের সংকট মোকাবেলায় অভিযান, জরিমানা

সুন্দরবনের ‘কুখ্যাত বনদস্যু’ ছোট সুমন বাহিনীর আস্তানা ধ্বংস ও মালামাল জব্দ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।