সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
মোল্লাহাটে ইউনিয়ন পর্যায়ে করোনা টেস্ট উদ্বোধন, শনাক্ত ২০ ও মৃত্যু ২ | চ্যানেল খুলনা

মোল্লাহাটে ইউনিয়ন পর্যায়ে করোনা টেস্ট উদ্বোধন, শনাক্ত ২০ ও মৃত্যু ২

বাগেরহাটের মোল্লাহাটে সম্ভাব্য সকল করোনা রোগী খুঁজে বের করা ও দ্রুত চিকিৎসা সেবার আওতায় আনার লক্ষ্যে ইউনিয়ন পর্যায়ে পরীক্ষা কার্যক্রম শুরু হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (স্বাস্থ্য বিভাগ) এ কার্যক্রম পরিচালনা করছে। বুধবার প্রথম দিনে উপজেলার কুলিয়া ইউনিয়নের নতুন ঘোষগাতী আলিয়া মাদ্রাসায় সকাল ৯ টা হতে দুপুর ১টা পর্যন্ত চলে এ টেস্ট কার্যক্রম। এ সময় মোট নমুনা টেস্ট হয় ৪১, এর মধ্যে করোনা শনাক্ত হয় ২০ জনের।
এ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওয়াহিদ হোসেন, এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বিপ্লব কান্তি বিশ্বাস, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, আরএমও ডাঃ আব্দুল আউয়াল, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, এমও ডাঃ জব্বার ফারুকী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মফিজুর রহমান সজল, প্রেসক্লাব মোল্লাহাটের সিনিয়র সহ-সভাপতি শরীফ মাসুদুল করীম, যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ শাহিনুর ইসলাম শাহিন, স্বেচ্ছাসেবীদের মাঝে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচি সংগঠক মোঃ ইদ্রিস আলী, শিশু কিশোর কিশোরী কার্যালয়ের পরিচালক সজিব সরকার
সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
এছাড়া করোনা আক্রান্ত ২ব্যক্তির মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। এরা হলেন, উপজেলার গাড়ফা গ্রামের আনোয়ারা (৮০) ও কামার গ্রামের ইশারত শেখ (৪৫)। ইশারত শেখ মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে এবং আনোয়ারা বুধবার ভোরে মৃত্যু বরণ করেন বলেও জানান স্বাস্থ্য বিভাগ।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

চিতলমারীতে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার আসামীকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

ফকিরহাটে অটিস্টিক কিশোরীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক

চিতলমারীতে গাঁজাসহ আটক তরুণ মুচলেকায় মুক্ত

সুন্দরবনে বনদস্যু করিম শরীফ বাহিনীর দুই সদস্য আটক, উদ্ধার ৪ জেলে

জাপান-কোরিয়াগামী যুবকদের ভাষা ও ট্রেডভিত্তিক দক্ষতায় ফকিরহাটে স্মার্ট স্কিল প্রশিক্ষণ সম্পন্ন

সুন্দরবনে করিম শরীফ বাহিনীর ৩ সদস্য আটক, অস্ত্র ও গুলিসহ উদ্ধার ৪ জিম্মি জেলে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।