সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
মোল্লাহাটে ইউনিয়ন পর্যায়ে টিকাদান শুরু ৭ আগস্ট | চ্যানেল খুলনা

মোল্লাহাটে ইউনিয়ন পর্যায়ে টিকাদান শুরু ৭ আগস্ট

বাগেরহাটের মোল্লাহাটে ৭ আগস্ট থেকে ১২ আগস্ট পর্যন্ত ইউনিয়ন পর্যায়ে প্রাণঘাতী করোনা ভাইরাসের গণ টিকাদান কার্যক্রম শুরু হতে যাচ্ছে। সেই উপলক্ষে মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বিপ্লব কান্তি বিশ্বাসের সভাপতিত্বে করোনা টিকাদান কর্মী ও সুপার ভাইজারদের প্রশিক্ষণ দেন স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইকরাম ও ডা. সেীমিত্র মিত্র।
সরকার ঘোষিত এ কার্যক্রম বাস্তবায়নে উপজেলা প্রশাসন, স্বাস্থ্য কমপ্লেক্সে, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদ কর্তৃপক্ষ মাঠ পর্যায়ে কাজ করছেন। উপজেলার ৭টি ইউনিয়নে ৭টি কেন্দ্রে ২১টি বুথে এ টিকা কার্যক্রম শুরু হবে। প্রতিদিন ৪ হাজার ২শত মানুষ পাবেন করোনার টিকা।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বিপ্লব কান্তি বিশ্বাস বলেন, সাধারণ মানুষের দ্বারপ্রান্তে টিকা পৌঁছে দিতে ইউনিয়ন পর্যায়ে ৭ আগস্ট থেকে ১২ আগস্টের মধ্যে তিন দিন টিকা দেওয়া হবে। নিবন্ধনের মাধ্যমে প্রতিটি ইউনিয়নের ১টি কেন্দ্র ৩টি বুথে প্রতিদিন ৬০০ মানুষকে টিকার আওতায় আনা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ওয়াহিদ হোসেন বলেন, ইউনিয়ন পর্যায়ে নিবন্ধনের মাধ্যমে ৭টি কেন্দ্রে টিকা কার্যক্রম চলবে। মাঠ পর্যায়ে স্বাস্থ্যকর্মী, পুলিশ, শিক্ষক, জনপ্রতিনিধি, আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, আনসার, গ্রামপুলিশ, স্বেচ্ছাসেবকরা সার্বিক সহযোগিতায় থাকবেন। ইতোমধ্যে ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠন করা হয়েছে। ইউনিয়ন সচিব ও উদ্যোক্তদের অনলাইনে টিকার জন্য নিবন্ধন শুরু করার নির্দেশনা দিয়েছেন। তিনি আরো বলেন সরকারি ওয়েব সাইড সুরক্ষা বিডি ডটকম থেকে ১৮ বছর হলে যেকেউ তাঁর নিজের মোবাইল থেকে টিকার জন্য নিবন্ধন করতে পারবেন। আর তা না হলে ইউনিয়ন ডিজিটাল সেন্টার অথবা যেকোন হাইস্কুলে গিয়ে নিবন্ধন করে টিকাকেন্দ্রে গিয়ে করোনা ভাইরাসের টিকা নিতে পারবেন।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

চিতলমারীতে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার আসামীকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

ফকিরহাটে অটিস্টিক কিশোরীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক

চিতলমারীতে গাঁজাসহ আটক তরুণ মুচলেকায় মুক্ত

সুন্দরবনে বনদস্যু করিম শরীফ বাহিনীর দুই সদস্য আটক, উদ্ধার ৪ জেলে

জাপান-কোরিয়াগামী যুবকদের ভাষা ও ট্রেডভিত্তিক দক্ষতায় ফকিরহাটে স্মার্ট স্কিল প্রশিক্ষণ সম্পন্ন

সুন্দরবনে করিম শরীফ বাহিনীর ৩ সদস্য আটক, অস্ত্র ও গুলিসহ উদ্ধার ৪ জিম্মি জেলে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।