সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মোরেলগঞ্জের নিশনবাড়িয়ায় ৫ম শ্রেণির ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার | চ্যানেল খুলনা

মোরেলগঞ্জের নিশনবাড়িয়ায় ৫ম শ্রেণির ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

বাগেরহাটের মোরেলগঞ্জে মাহিমা আক্তার(১১) নামে এক ছাত্রীর ঝুলন্ত মরদেহ পাওয়া গেছে তাদের নিজবসত ঘরে। বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে তার মা মাহিমার ঝুলন্ত মরদেহ দড়ি খুলে নামান। মাহিমা নিশানবাড়িয়া গ্রামের আব্দুল গফফার হাওলাদারে মেয়ে। সে স্থানীয় রূপচাঁদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫ম শ্রেণির ছাত্রী ছিল।

এ বিষয়ে মাহিমার মা মাসুরা বেগম বলেন, আজ বিকেলে তিনি মাহিমাকে একা ঘরে রেখে এক আত্মীয়ের বাড়িতে যান। কিছুক্ষণ পরে জানতে পারেন মেয়ে গলায় রশি দিয়ে ঝুলে রয়েছে। সেখান থেকে বাড়ি ফিরে রশি খুলে মেয়েকে নামান। কি কারনে মাহিমা গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে তা জানা নেই। তার পিতা আব্দুল গফফার কয়েক বছর ধরে নিখোঁজ রয়েছেন। মাহিমার বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারজানা বিথি বলেন, মাহিমা লেখাপড়ায় খুব ভালো ও অনুগত ছাত্রী ছিলো।
এ ঘটনা সম্পর্কে থানা অফিসার ইনচাজ মোহাম্মদ মনিরুল ইসলাম রাত সাড়ে ৮টায় বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয়েছি। অতিরিক্ত পুলিশ সুপার সোনিয়া পারভিনও ঘটনাস্থলে রয়েছেন। আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

সুন্দরবনে আলিফ বাহিনীর ১৫ জলদস্যুর আত্মসমর্পণ

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে, মারা গেলেন রামপাল থানার ওসি

মোংলায় ১২০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারী আটক

রামপালে ভ্রাম্যমান আদালতের মাদকবিরোধী অভিযান, ২ জনের কারাদন্ড

মোংলায় সিম ক্লোন করে বিকাশ-নগদের টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ৯

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।