সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মোরেলগঞ্জের দৈবজ্ঞহাটীতে খালে রিক্সচালকের মরদেহ উদ্ধার | চ্যানেল খুলনা

মোরেলগঞ্জের দৈবজ্ঞহাটীতে খালে রিক্সচালকের মরদেহ উদ্ধার

বাগেরহাটের মোরেলগঞ্জে খালে পাওয়া গেছে এক রিক্সাচালকের মরদেহ। রবিবার বেলা ৪টার দিকে দৈবজ্ঞহাটি ইউনিয়নের মিত্রডাঙ্গা গ্রামে রস্তার পাশে খালে পাওয়া যায় শুকুর ফকির(৪০) এর মরদেহ। শুকুরের পকেট থাকা করোনা ভাইরাসের প্রতিষেধক টিকাকার্ডে মিলেছে তার ঠিকানা।
সে বাগেরহাট সদর থানার কাড়াপাড়া ইউনিয়নের ওয়াদুদ ফকিরের ছেলে বলে পুলিশ টিকাকার্ডের ঠিকানা যাচাই করে জানতে পেরেছে। শুকুরের স্ত্রী ও ৩ জন কন্যা সন্তান রয়েছে। মরদেহের অদূরে রাস্তার ওপর পাওয়া গেছে তার রিক্সাখানা। রিক্সার পিছনে লেখা রয়েছে ‘রাকিব সাকিব পরিবহন’। বাগেরহাট পৌরসভার সিরিয়াল নম্বর ১০২৬। ঘটনাস্থল থেকে এসআই প্রসেনজিৎত বলেন, টিকাকার্ডে পাওয় ঠিকানা যাচাই করে তার পরিচয় মিলেছে। স্বজনদের খবর দেওয়া হয়েছে। কিভাবে শুকুরের মৃত্যু হয়েছে তা এখনই বলা যাচ্ছে না।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

সুন্দরবনে আলিফ বাহিনীর ১৫ জলদস্যুর আত্মসমর্পণ

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে, মারা গেলেন রামপাল থানার ওসি

মোংলায় ১২০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারী আটক

রামপালে ভ্রাম্যমান আদালতের মাদকবিরোধী অভিযান, ২ জনের কারাদন্ড

মোংলায় সিম ক্লোন করে বিকাশ-নগদের টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ৯

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।