সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মোরেলগঞ্জের তেলীগাতিতে মহিলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

মোরেলগঞ্জের তেলীগাতিতে মহিলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার তেলীগাতি ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১২টার দিকে ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠিত এ সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক আজমিন নাহার। প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. সীতা রানী দেবনাথ। প্রধান বক্তা ছিলেন জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. শরীফা খানম।
বিশেষ অতিথি ছিলেন জেলা যুগ্ম সাধারণ সম্পাদক হাসিনা রহমান। সম্মেলনে স্বাগত বক্তৃতা করেন জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদিকা ইউপি চেয়ারম্যান মোরশেদা আক্তার।
অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা খানম, জেলা পরিষদ সদস্য মাকসুদা আক্তার মুক্তা, মহিলা নেত্রী নুরুন্নাহার বেগম, মাহফুজা খানম, মুক্তা বেগম, ফেরদৌসী বেগমসহ বিভিন্ন নেতৃবৃন্দ।
সম্মেলন শেষে মুক্তা বেগমকে সভাপতি ও ইউপি সদস্য ফেরদৌসী বেগমকে সাধারণ সম্পাদক করে ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে ছয় কেজি গাঁজাসহ আটক-২

ফকিরহাটে শিশুদের প্রারম্ভিক যত্না ও বিকাশ বিষয়ক প্রশিক্ষণ

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু

সুন্দরবনের বনদস্যু বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সদস্য আত্মসমর্পন, এক জেলে উদ্ধার

বাগেরহাটে সরকারি খালের অবৈধ দখল উচ্ছেদ না করেই ফিরে এলেন এমপি-ডিসি

ফকিরহাটে কৃষকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।