সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মোরেলগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১ | চ্যানেল খুলনা

মোরেলগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১

বাগেরহাটের মোরেলগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরহী ৮ম শ্রেণির এক ছাত্র নিহত ও অপর দুজন আহত হয়েছেন। শুক্রবার বেলা ১১টার দিকে নিশানবাড়িয়া ইউনিয়নের গুলিশাখালী বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইয়াসিন সাজ্জাল(১৪) গুলিশাখালী গ্রামের দিনমজুর খলিল সাজ্জালের ছেলে। সে স্থানীয় আর.এম মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র ছিল। অপর আহত মোটরসাইকেল চালক রিয়াদুল চাপরাশি(২৫) ও তার ভাই সেরাজুল চাপরাশিকে (২৭) মোড়েলগঞ্জ আরএম হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, ঘটনার সময় ইনসেপটা ফার্মাসিউটিক্যালসের ওষুধ বহনকারী ঢাকা মোট্রো-ম-১১-২৯৯২ নং পিক-আপের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় মোটরসাইকেলের। এতে মোটরসাইকেলে থাকা ৩ জনই রাস্তার বাইরে ছিটকে পড়ে। গুরুতর আহত অবস্থায় ইয়াসিনকে খুলনায় নেওয়ার পথে সে মারা যায়। এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ মো. সাইদুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে ছয় কেজি গাঁজাসহ আটক-২

ফকিরহাটে শিশুদের প্রারম্ভিক যত্না ও বিকাশ বিষয়ক প্রশিক্ষণ

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু

সুন্দরবনের বনদস্যু বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সদস্য আত্মসমর্পন, এক জেলে উদ্ধার

বাগেরহাটে সরকারি খালের অবৈধ দখল উচ্ছেদ না করেই ফিরে এলেন এমপি-ডিসি

ফকিরহাটে কৃষকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।