সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
মোরেলগঞ্জে সদর ইউনিয়নে দলীয় মনোনয়ন প্রত্যাশী মধুর মোটর শোভাযাত্রা ও পথসভা অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

মোরেলগঞ্জে সদর ইউনিয়নে দলীয় মনোনয়ন প্রত্যাশী মধুর মোটর শোভাযাত্রা ও পথসভা অনুষ্ঠিত

বাগেরহাটের মোরেলগঞ্জে ১৫ নং সদর ইউনিয়নে ইউপি নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী যুবলীগ নেতা মো. জহিরুল ইসলাম মধু’র মোটর শোভাযাত্রা ও নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে বিশারীঘাটা বাজার চত্ত¡রে আয়োজিত পথসভায় আব্দুস ছালাম শিকদারের সভাপতিত্ব অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক ভাইস চেয়ারম্যান মো. এনামুল হক রিপন, সাবেক ইউপি সদস্য কাঞ্চন শেখ বাচ্চু, বীর মুক্তিযোদ্ধা সেকেন্দার আলী শিকদার, উপজেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম খান, অবসরপ্রাপ্ত সেনা সদস্য ফরহাদ হোসেন শিকদারসহ স্থানীয় বিভিন্ন নেতৃবৃন্দ।
এ পথসভায় আওয়ামীলীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী মুক্তিযোদ্ধা যুব কমান্ডের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম মধু বলেন, স্বাধীন মাসে মুক্তিযোদ্ধার চেতনায় একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে সাধারণ মানুষের পাসে থেকে এলাকার উন্নয়নের জন্য সেবক হিসেবে কাজ করতে চাই। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা বজায় রাখতে নৌকা প্রতিকে ভোট দেওয়ার আহŸান জানান। তিনি সদর ইউনিয়নের রাস্তাঘাট সহ কালভার্ড ব্রীজের দৈন্যদশার চিত্র তুলে ধরে এ থেকে পরিত্রাণ পেতে পরিবর্তন প্রয়োজন বলে তিনি মনে করেন। এর আগে তিনি ইউনিয়নের কাঠালতলা, গাবতলা, ভাইজোড়া, বিশারীঘাটায় তার নির্বাচনী এলাকায় মোটর শোভাযাত্রা করেন।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

এই জনপদ আমাদের সন্তানদের জন্য উপযোগী করে রাখতে হবে- প্রতিমন্ত্রী ড. ফরিদ

বাগেরহাটের আড়পাড়ায় জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হাতে মারপিটের শিকার নারী

১১ দিনেও সুন্দরবনে অপহৃত ২০ জেলের খোঁজ মেলেনি

ফকিরহাটে এমপির সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়

চিতলমারীতে কলেজের জিবি’র সদস্য এমপি নির্বাচিত হওয়ায় সংসর্ধনা প্রদান

ফকিরহাটে আস্থা সেবা সংস্থা’র বই বিতরণ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।