সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মোরেলগঞ্জে মুক্তিযোদ্ধা পরিবারের সংবাদ সম্মেলনে অভিযোগ | চ্যানেল খুলনা

মোরেলগঞ্জে মুক্তিযোদ্ধা পরিবারের সংবাদ সম্মেলনে অভিযোগ

বাগেরহাটের মোরেলগঞ্জে এক মুক্তিযোদ্ধা পরিবার অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন। লিখিত অভিযোগ বলেন, তাদের জমিজমা ও মৎস্য ঘের দখলের ষড়যন্ত্রের মিথ্যা অপপ্রচার চালাচ্ছে একটি মহল।
রোববার মোরেলগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে দক্ষিণ সুতালড়ি ভাষান্ডা গ্রামের বীর মুক্তিযোদ্ধা সাখাওয়াত বেপারীর স্ত্রী মর্জিনা বেগম অভিযোগ করে বলেন, একই গ্রামের প্রতিবেশী জালাল হাওলাদারের নেতৃত্বে কতিপয় কুচক্রী প্রভাবশালী মহল তার পৈত্তিক সম্পত্তি ও ঘের দখল করার ষড়যন্ত্রে মেতে উঠেছে।
সম্প্রতি তাদের পরিবারের বিরুদ্ধে ভূল তথ্য পরিবেশন করে অপপ্রচার করেছে। মুক্তিযোদ্ধা ওই পরিবারটি দীর্ঘদিন ধরে বসত বাড়ির সামনে থেকে তাদের ব্যক্তি মালিকানাধিন সম্পত্তিতে পারিবারিকভাবে চলাফেরার জন্য ভেরিবাঁধ নির্মাণ করে উক্ত ভেরিবাঁধের সংলগ্নে সরকারি রাস্তাটি অনেক পূর্বেই বিলীন হওয়ায় স্থানীয় লোকজন তাদের ব্যক্তি মালিকানা ভেরিবাঁধ থেকে চলাফেরা করে। প্রভাবশালী ওই মহলটি স্থানীয়দেরকে উস্কানি দিয়ে তাদের ব্যক্তি মালিকানা ভেরিবাঁধের রাস্তা সরকারি দাবি করে তার ভাইকে জড়িয়ে বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করে। ১৯৯৪ সাল থেকে মর্জিনা বেগম তার পিতার জমিতে মৎস্য ঘের করে আসছে। এ ঘটনায় তিনি তদন্তপূর্বক প্রকৃত ঘটনা উন্মোচনের জন্য উর্দ্ধতন প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

মোংলায় অবৈধভাবে মজুত করা ১৫ হাজার ৬০০ লিটার ভোজ্য তেল জব্দ

সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর ১২ সদস্যের আত্মসমর্পণ, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

বাগেরহাটে একই পরিবারের ৩ জনকে হত্যা, নেপথ্যে পরকীয়া

বিজয়ী হওয়ার সম্ভাবনা আছে, এমন প্রার্থীকে মনোনয়ন দিতে হবে

বাগেরহাটে ইয়াবা-গাঁজা-চোলাই মদ, ছুরি ও জাল টাকাসহ গ্রেপ্তার ১১

ইঞ্জিন বিকল হয়ে তিন দিন সাগরে, ১৬ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।