সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
মোরেলগঞ্জে বিজয়ের ৫০ বছর উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি | চ্যানেল খুলনা

মোরেলগঞ্জে বিজয়ের ৫০ বছর উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি

বাগেরহাটের মোরেলগঞ্জে জাতির পিতা শেখ মুজিবুর রহমান এর জন্ম শতবার্ষিকী, স্বাধীনতা ও বিজয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে বৃহস্পতিবার  বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য আনন্দ র‌্যালি, মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পন ও আলোচনা  সভা।
বাগেরহাট-৪, মোরেলগঞ্জ-শরণখোলা আসনের সংসদ সদস্য অ্যাড. আমিরুল আলম মিলন এর নেতৃত্বে উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দুপুর ১২ টার দিকে উপজেলা চত্বর থেকে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি পৌর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে নব্বইরশি মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ চত্বরে সমাবেত হয়। সেখানে স্মৃতিস্তম্ভে সংসদ সদস্য অ্যাড. আমিরুল আলম মিলন পুষ্পমাল্য অর্পণ করেন। পরে আলোচনা সভায় বক্তৃতা করেন, সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি এ্যাড.আমিরুল আলম মিলন ও সাধারণ সম্পাদক এম এমদাদুল হক।
এর আগে উপজেলার বিভিন্ন ইউনিয়ন চেয়ারম্যানবৃন্দের নেতৃত্বে মিছিল, উপজেলা ও পৌর মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিকলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেক লীগ, তাঁতী লীগ মৎস্যজীবী লীগের নেতৃত্বে বর্ণাঢ্য মিছিল উপজেলা চত্বরে জড়ো হয়।
এ র‌্যালী ও আলোচনা শেষে কাজী বাড়ির আয়োজনে এক দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সংসদ সদস্য অ্যাড. আমিরুল আলম মিলন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এ্যাড. শাহ-ই আলম বাচ্চু, ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা ছাবুল, সাবেক মেম্বার কাজী জাকির হোসেন বাচ্চুসহ আওয়ামী লীগের বিভিন্ন নেতৃবৃন্দ।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

চিতলমারীতে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার আসামীকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

ফকিরহাটে অটিস্টিক কিশোরীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক

চিতলমারীতে গাঁজাসহ আটক তরুণ মুচলেকায় মুক্ত

সুন্দরবনে বনদস্যু করিম শরীফ বাহিনীর দুই সদস্য আটক, উদ্ধার ৪ জেলে

জাপান-কোরিয়াগামী যুবকদের ভাষা ও ট্রেডভিত্তিক দক্ষতায় ফকিরহাটে স্মার্ট স্কিল প্রশিক্ষণ সম্পন্ন

সুন্দরবনে করিম শরীফ বাহিনীর ৩ সদস্য আটক, অস্ত্র ও গুলিসহ উদ্ধার ৪ জিম্মি জেলে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।