সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
মোরেলগঞ্জে পানগুছি নদীতে মাছ ধরতে গিয়ে বাড়ি ফেরা হলোনা জেলে হালিমের | চ্যানেল খুলনা

মোরেলগঞ্জে পানগুছি নদীতে মাছ ধরতে গিয়ে বাড়ি ফেরা হলোনা জেলে হালিমের

বাগেরহাটের মোরেলগঞ্জে খাল থেকে এক জেলের মরদেহ উদ্ধার করেছে তার স্বজনেরা। মাছ ধরতে গিয়ে আর বাড়ি ফেরা হলোনা হালিমের। মঙ্গলবার বেলা ৯টার দিকে খাদ্যগুদাম সংলগ্ন খালের চরে পাওয়া যায় হালিম সরদার(৪৫) এর মরদেহ। দ্রুত উপজেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জানান, আগেই তার মৃত্যু হয়েছে। জেলে হালিম সরদার বারইখালী গ্রামের ইউসুব আলী সরদারের ছেলে।
জানান গেছে, মঙ্গলবার সকাল ৬টার দিকে সানকিভাঙ্গা গ্রামের শ্বশুর মোহাম্মদ শেখের বাড়ি থেকে হালিম সরদার নদীর চরে মাছ ধরতে যান। বেলা ৯ টার দিকে মাছ ধরার স্থান থেকে প্রায় দুই কিলোমিটার দূরে একটি খালের মধ্যে তার মরদেহ পাওয়া যায়। তার স্ত্রী ও ৫ সন্তান রয়েছে।
এ বিষয়ে হালিম সরদারের ছোট ভাই মিলন সরদার বলেন, ‘আমার ভাই গড়াজাল নিয়ে নদীতে গিয়েছিল। কিভাবে তার মৃত্যু হয়েছে তা আমরা এখনো জানিনা’।

এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ মো. সাইদুর রহমান বলেন, হালিম সরদারের মরদেহ পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তার মৃত্যুর সঠিক কারন জানতে পোষ্টমর্টেমে পাঠানো হয়েছে।
এ ঘটনার শুনে তাৎক্ষনিক ইউপি সদস্য মো. আউয়াল খান মহারাজ ছুড়ে যান হাসপাতালে।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

হাজী আব্দুল হামিদ মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

হাজী আব্দুল হামিদ মাধ্যমিক বিদ্যালয়ে ২ দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

চিতলমারীতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপনের প্রস্তুতি সভা

ফকিরহাটে বাসের চাপায় চতুর্থ শ্রেণির ছাত্রের মৃত্যু

ফকিরহাটে তেলের সংকট মোকাবেলায় অভিযান, জরিমানা

সুন্দরবনের ‘কুখ্যাত বনদস্যু’ ছোট সুমন বাহিনীর আস্তানা ধ্বংস ও মালামাল জব্দ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।