সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
মোরেলগঞ্জে জেল হত্যা দিবসে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল | চ্যানেল খুলনা

মোরেলগঞ্জে জেল হত্যা দিবসে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

বাগেরহাটের মোরেলগঞ্জে ৩ নভেম্বর জেল হত্যা দিবস উপলক্ষে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে এ বিক্ষোভ মিছিলটি দলীয় কার্যালয় থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। মিছিলের নেতৃত্বে দেন বাগেরহাট-৪, আসনের সংসদ সদস্য এ্যাড. আমিরুল আলম মিলন।
এর পরে বাজার চৌরাস্তা মোডে সংক্ষিপ্ত পথসভায় বক্তাব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা এ্যাড. আমিরুল আলম মিলন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএমদাদুল হক, আওয়ামী লীগ নেতা খাউলিয়া ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মাষ্টার মো. সাইদুর রহমান, ইখতিয়ার হোসেন দিলাল, হারুন আর রশীদ, যুবলীগ নেতা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, এ্যাড. তাজিনুর রহমান পলাশ, সদর ইউপি চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর মোল্লা, শ্রমীকলীগ নেতা জালাল উদ্দিন তালুকদারসহ বিভিন্ন নেতৃবৃন্দ।
এ সময় স্থানীয় সংসদ সদস্য বলেন, বিএনপির রাজনীতি জনগন প্রত্যাখান করেছে। অন্ধকারে তলিয়ে যাচ্ছে তারা। আওয়ামী লীগের বিরুদ্ধে সকল ষড়যন্ত্রের প্রতিবাদে নেতাকর্মীদের সজাগ থাকার আহবান জানান।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

চিতলমারীতে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার আসামীকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

ফকিরহাটে অটিস্টিক কিশোরীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক

চিতলমারীতে গাঁজাসহ আটক তরুণ মুচলেকায় মুক্ত

সুন্দরবনে বনদস্যু করিম শরীফ বাহিনীর দুই সদস্য আটক, উদ্ধার ৪ জেলে

জাপান-কোরিয়াগামী যুবকদের ভাষা ও ট্রেডভিত্তিক দক্ষতায় ফকিরহাটে স্মার্ট স্কিল প্রশিক্ষণ সম্পন্ন

সুন্দরবনে করিম শরীফ বাহিনীর ৩ সদস্য আটক, অস্ত্র ও গুলিসহ উদ্ধার ৪ জিম্মি জেলে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।