সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মোরেলগঞ্জে জমি নিয়ে বিরোধ,হামলায় আহত ৬ | চ্যানেল খুলনা

মোরেলগঞ্জে জমি নিয়ে বিরোধ,হামলায় আহত ৬

বাগেরহাটের মোরেলগঞ্জে সদর ইউনিয়নে জমি-জমা নিয়ে বিরোধের জের হিসেবে প্রতিপক্ষের হামলায় আহত হয়েছে ৬ জন। ঘটনাটি ঘটেছে ইউনিয়নের উত্তর সরালিয়া গ্রামে। আহতদের মধ্যে আইয়ুব আলী খান (৬২), রবিউল খান (৩৮), মনোয়ারা বেগম (৫৫)কে গুরুতর আহত অবস্থায় খুলনা ২৫০ শয্যা হাসপতালে প্রেরণ করা হয়েছে।
অভিযোগে জানাগেছে, বৃহস্পতিবার সকালে মো. আইয়ুব আলী খান মাঠে গরু বেঁধে বাড়ির উদ্দেশ্যে রওনা হলে পূর্বপরিকল্পিতভাবে পথিমধ্যে প্রতিপক্ষ ৪/৫ জন দেশীয় অস্ত্র নিয়া তাদের উপর হামলা করে। এতে আইয়ুব আলী খান (৬২), রবিউল খান (৩৮), মনোয়ারা বেগম (৫৫) গুরুতর রক্তাক্ত জখম হয়। আহতদের প্রথমে মোড়েলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে তাদের অবস্থা অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনায় প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে আইয়ুব আলী খানের মেয়ে উম্মে আসমা বাদি হয়ে মোড়েলগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

ইঞ্জিন বিকল হয়ে তিন দিন সাগরে, ১৬ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী

মোংলায় লোভ দেখিয়ে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণ

গোল্ডেন জিপিএ ৫ দেখা হলোনা চিতলমারীর স্বস্তিদ্বীপের

ফকিরহাটে বাড়ছে ধৈঞ্চা চাষ, কমছে রাসায়নিক সারের নির্ভরতা

ফকিরহাটে চুরি হওয়া ১১টি গরু উদ্ধার, পিকআপসহ গ্রেপ্তার-৩

ফকিরহাটে এক মাদক সেবনকারীকে কারাদন্ড

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।