সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মোরেলগঞ্জে ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন | চ্যানেল খুলনা

মোরেলগঞ্জে ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

বাগেরহাটের মোরেলগঞ্জে বাংলাদেশ ছাত্রলীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ,বর্ণাঢ্য শোভাযাত্রা, কেককাঁটা ও আলোচনা সভা ।
মঙ্গলবার সকালে উপজেলা ছাত্রলীগ সভাপতি মহিদুজ্জামান মহিদ, সাধারণ সম্পাদক নূরুন্নবী পরাগের নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলা চত্বর থেকে শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কাপুড়িয়া পট্রিতে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য   এ্যাড. আমিরুল আলম মিলন। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি উপজেলা চেয়ারম্যান এ্যাড. শাহ্-ই-আলম বাচ্চু, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এমদাদুল হক, পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, ইখতিয়ার হোসেন দিলাল, ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আহ্বায়ক মোজাম্মেল হক মোজাম, যুগ্ম আহ্বায়ক এ্যাড. তাজিনুর রহমান পলাশ সহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দু’দিন ব্যাপি অনুষ্ঠিত কর্মসূচির মধ্যে আরো রয়েছে আলোকসজ্জা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও দোয়া মাহফিল।   উপজেলা বিভিন্ন ইউনিয়ন থেকে শত শত ছাত্রলীগ নেতা কর্মী মিছিল সহকারে ছাত্রলীগের কর্মসূচিতে অংশ গ্রহন করে। #

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

সুন্দরবনে আলিফ বাহিনীর ১৫ জলদস্যুর আত্মসমর্পণ

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে, মারা গেলেন রামপাল থানার ওসি

মোংলায় ১২০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারী আটক

রামপালে ভ্রাম্যমান আদালতের মাদকবিরোধী অভিযান, ২ জনের কারাদন্ড

মোংলায় সিম ক্লোন করে বিকাশ-নগদের টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ৯

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।